আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
60 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
একজন মুসলিম নারী হিসেবে আমার জন্য পর্দা করা ফরজ। আগামীকাল ১২ই ফেব্রুয়ারী, ২০২৬ জাতীয় নির্বাচন এর ভোট দিতে যাব। সেখানে গিয়ে যদি দেখি পরিচয় শনাক্তকরণ এর অসিলায় গায়রে মাহরাম মুখ খুলতে বলছে সেক্ষেত্রে আমার করণীয় কী? রাষ্ট্রের জন্য যোগ্য শাসক নির্বাচন করা কী ফরজ?

1 Answer

0 votes
by (804,930 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মানুষের প্রয়োজন তিন প্রকারের হতে পারে। 
(১)জরুরত (এমন প্রয়োজন যা না হলে নয়) : 
এমন এক ধরনের প্রয়োজন, যা ছাড়া জীবন হুমকির মুখে পড়ে যায়। যেমন, মরুভূমিতে ক্ষুধার্ত একজন মানুষ, যার কাছে কোনো খাবার নেই। (এই পরিস্থিতিতে মানুষটি জীবন বাঁচানোর তাগিদে হারাম বস্তুও ভক্ষণ করতে পারবে)।
আল্লামা হামাওয়ী রাহ জরুরতের ব্যাখ্যা এভাবে করেন যে,
الضرورۃ بلوغہ حدا إن لم یتناول الممنوع ہلک أوقارب۔ (حموي علی ہامش الأشباہ، مطبع دیوبند ۱/ ۱۴۰، کراچی ۱/ ۱۱۹، مطبع زکریا دیوبند ۱/ ۲۵۲) 
মর্মার্থঃ
জরুরত হল মানুষ এমন এক পর্যায়ে পৌছে যাওয়া যে, যদি সে নিষিদ্ধ জিনিষ সমূহ না করে, তাহলে সে ধ্বংস হয়ে যাবে বা ধ্বংসের নিকটবর্তী হয়ে যাবে।

আল্লামা মুহাম্মদ আমীন শানক্বিতি রাহ তাফসিরু আদওয়ায়িল বায়ান গ্রন্থে জরুরতে ব্যখ্যা এভাবে লিখেন যে, 
حد الإضطرار المبیح لأکل المیتۃ الخوف من الہلاک علما أوظنا۔ (تفسیر أضواء البیان ۱/ ۱۷۱) 
পরিস্থিতি মানুষকে এমন পর্যায়ে নিয়ে পৌছিয়ে দেয় যে,যা মৃত জিনিষকে ভক্ষণ করা মুবাহ করে, তা হল, নিশ্চিত ভাবে বা অধিকাংশ ধারণা যে, ধ্বংসের দ্বারপ্রান্তে মানুষকে পৌছে দেয়। 


(২)হাজত (এমন প্রয়োজন যা না হলে অত্যাধিক কষ্ট হবে) : 
কষ্ট বা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যে যা করা হয়ে থাকে। (এখানে কষ্ট বা যন্ত্রণা বলতে জীবনের জন্যে হুমকিস্বরূপ বোঝাচ্ছে না) যেমন- একজন সাওম পালনকারী ব্যক্তি অসুস্থতার কারণে খাওয়া-দাওয়া করতে পারে। ফরজ সাওম হলেও এ ক্ষেত্রে তা ঐ ব্যক্তির জন্যে ভাঙার অনুমোদন রয়েছে।বা মেয়ের বিয়েতে টাকার প্রয়োজন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3283


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু উপযুক্ত শাসক নির্বাচিত হওয়ার সাথে মুসলমানদের ঈমান আমলেন অনেক কিছুই জড়িত। তাই যোগ্য ও ইসলাম এবং মুসলমানদের স্বার্থ রক্ষার্থে উপযুক্ত শাসক নির্বাচন করা মুসলমানদের জন্য অতীব জরুরী বিষয়। সুতরাং এক্ষেত্রে পরিচয় শনাক্তকরণের জন্য প্রয়োজনে গায়রে মাহরাম ব্যক্তির সামনে মুখ খোলার রুখসত বা অনুমোদন থাকবে। সর্বাগ্রে মহিলার সামনে মুখ খোলার চেষ্টা করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...