আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
99 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (1 point)
ইসলামে নারীদের হাত ও মুখ ঢেকে রাখা নিয়ে বিধান কী?
হানাফি ফিকহ মোতাবেক বিধান কী?

 যারা খোলা রাখেন তারা কোন ফিকহ ফলো করেন?
ভোট উপলক্ষে অনেক বোন নিজের আঙ্গুলের ছবি প্রকাশ করছেন।  যারা সাধারণত হাত ঢেকে পর্দা করেন না।  তাদের হাত প্রকাশে কি গুনাহ হচ্ছে?
হাত ঢাকা নিয়ে মতভেদ থাকলেও নাকি হাতের  ছবি ফেসবুকে প্রকাশ সর্বসম্মত আলেমের মতে হারাম?
নারীর বোরখার কিছু অংশ বা বোরখা নিকাব পরিহিত ছবি, হাত খোলা ছবি, কন্ঠ ফেসবুকে প্রকাশ করলে কি গুনাহ হবে?
( উত্তম / অনুত্তম নয়। কোনটা উত্তম আর কোনটা অনুত্তম সে বিষয়ে জ্ঞান রাখি। সরাসরি জায়েজ / নাজায়েজের বিষয়ে জানতে চাচ্ছি)
কে বেশি গুনাহগার, কে এখানে হারাম করছে?
যিনি ভোট দিয়ে আঙ্গুলের ছবি প্রকাশ করেছেন?  নাকি যিনি হাতের ছবি দেওয়া মেয়েদের নিয়ে, সমালোচনা, লাঞ্ছিত করা, ছোট করাতে, ফাহেশা ট্যাগ দিয়েছেন?

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
দ্বিতীয় স্থরঃ
প্রয়োজনে ঘর থেকে বের হওয়া যাবে,এক্ষেত্রে এক বা উভয়  চক্ষু খোলা রেখে সমস্ত শরীর ঢেকে রাখতে হবে। যেমন, আল্লাহ তা'আলা বলেনঃ
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﻗُﻞ ﻟِّﺄَﺯْﻭَﺍﺟِﻚَ ﻭَﺑَﻨَﺎﺗِﻚَ ﻭَﻧِﺴَﺎﺀ ﺍﻟْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ ﻳُﺪْﻧِﻴﻦَ ﻋَﻠَﻴْﻬِﻦَّ ﻣِﻦ ﺟَﻠَﺎﺑِﻴﺒِﻬِﻦَّ ﺫَﻟِﻚَ ﺃَﺩْﻧَﻰ ﺃَﻥ ﻳُﻌْﺮَﻓْﻦَ ﻓَﻠَﺎ ﻳُﺆْﺫَﻳْﻦَ ﻭَﻛَﺎﻥَ ﺍﻟﻠَّﻪُ ﻏَﻔُﻮﺭًﺍ ﺭَّﺣِﻴﻤًﺎ
হে নবী! আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু।(সূরা আহযাব-৫৯) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/572

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ভোট তুলে আঙ্গুলের ছবি প্রকাশ করা জায়েয হবে না। কেননা ফিতনার দরুণ আঙ্গুল হেজাব বা পর্দার অন্তর্ভুক্ত। সুতরাং যিনি ভোট দিয়ে আঙ্গুলের ছবি প্রকাশ করেছেন, তিনি গোনাহগার হবেন। যিনি হাতের ছবি দেওয়া মেয়েদের নিয়ে সমালোচনা করছেন, তার গোনাহ হবে না। তবে লাঞ্ছিত করা বা অশ্রাব্য ভাষা প্রয়োগ অনুচিত। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...