আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
38 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
বদনজর থেকে বাঁচার দুআ
۞ اَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَّهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
আঊযু বিকালিমা তিল্লা হিত তা ম্মাতি মিন কুল্লি শাইত্বা নিউ ওয়া হা ম্মাতিন ওয়া মিন কুল্লি আইনীন লাম্মাতিন।

১)এখানে "আউযু" মানে তো আমার নিজের জন্য দোয়াটা পড়ছি।

হুজুর যদি এই দোয়াটা পড়ে কোনো পুরুষ বা মহিলাকে ফুঁ দিতে চাই সেক্ষেত্রে "আউযু" এর জায়গায় কি পড়বো?

২)অন্য কোনো পুরুষ বা মহিলার জন্য পড়লে দোয়াটার আর কোথায় কোথায় শব্দে পরিবর্তন করতে হবে?

1 Answer

0 votes
by (807,660 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বদনজর কাকে বলে,
চক্ষু লাগা বা বদনজর লাগার অর্থ হলো,চাক্ষুষকারীর কোনো জিনিষ পছন্দ হয়ে যাওয়া।অতঃপর প্রদর্শনকারী থেকে বিষ বের হয়ে প্রদর্শিত ব্যক্তির নিকট চলে যায়।আল্লাহ তা'আলা উনার রাসূল সাঃ কে হাসিদের হসদ থেকে পানাহ চাওয়ার নির্দেশ দিয়েছিলেন।আল্লাহ তা'আলা বলেন,
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।(সূরা ফালাক-৫)
বদনজর কারীর চক্ষু হিংসুকের মধ্যে শামিল।সুতরাং হিংসুক শব্দটা ব্যাপক।যার মধ্যে বদনজরকারীর চক্ষুও শামীল।হিংসুক থেকে পানাহ চাওয়া মানে বদনজর থেকেও পানাহ চাওয়া। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2628


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) প্রশ্নে উল্লেখিত দু'আটি এভাবেই হাদীসে বর্ণিত হয়েছে। সুতরাং নিজের জন্য হোক বা অন্যর জন্য এই দু'আটিই পড়া হবে।
(২) অন্যর জন্য এই দু'আটি পড়লে আর কোনো পরিবর্তন করতে হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...