আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
51 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (3 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ উস্তাদ জ্বি।
ষষ্ঠ সেমিস্টারে আমাদের ভোট এবং রাষ্ট্রনেতা নির্বাচন বিষয়ক দরস নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল।


উস্তাদ জ্বি, আমার প্রশ্ন হচ্ছে -

1।
আমাদের দরসে মুসলিম রাষ্ট্রে রাষ্ট্রপ্রধানের আনুগত্য - এর সপক্ষে কুরআন , হাদীস , এবং বিভিন্ন ইফতা বোর্ডের দলিল পেশ করা হয়েছে।


রাষ্ট্রনেতা নির্বাচন এবং আনুগত্য বিষয়ক যত মূলনীতি কুরআনের আয়াত এবং হাদীসে এসেছে তার প্রধানতম পূর্বশর্তই তো এই যে -
আমিরকে শরীয়াহ অনুযায়ী দেশ চালাতে হবে। যতক্ষণ পর্যন্ত একটি রাষ্ট্রে আইনের উৎস হবে শরীয়াহ, ততক্ষন পর্যন্ত আনুগত্যের প্রশ্ন ভ্যালিড থাকবে। অন্যথায় আনুগত্যের প্রশ্নটাই invalid ইসলামী দৃষ্টিকোণ থেকে, যখন স্বয়ং বর্তমান সিস্টেমকেই ইসলাম বৈধতা দেয় না।

 আমাদের বর্তমান গণতান্ত্রিক সিস্টেমে যে দলই ক্ষমতায় যাক না কেনো, সে প্রথম এই বিষয়টা মেনে নিয়েই যায় যে দেশ চলবে - মানবসৃষ্ট আইনে, মানুষই এখানে মূল আইনপ্রণেতা - যা সর্বসম্মতিক্রমে কুফুরী।

এমনকি কিছু বিধান যা শরীয়াহ এর সাথে সাংঘর্ষিক নয়, সেই আইনের উৎসও এখানে শরীয়াহ নয়, বরং মানুষ।

সুতরাং গণতন্ত্রের আইনগুলো শরীয়াহ এর সাথে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক নয় - এখানে তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে , আইনপ্রণেতা কে, আইনের উৎস কি ।
এই প্রশ্নের উত্তরই ঠিক করবে এই সিস্টেমকে ইসলাম বৈধতা দিবে কি দিবে না। এবং কোনো ক্রমেই ইসলাম একটি কুফুরী সিস্টেমকে বৈধতা দেয় না যেখানে আইনপ্রণেতা হিসেবে আল্লাহ্ swt কে রিপ্লেস করা হয় মানুষ দ্বারা। তাহলে আমাদের দরসে যখন বলা হচ্ছে এই সিস্টেমে রাষ্ট্রপ্রধানের আনুগত্য করতে হবে, এবং তার পক্ষে যখন কুরআন এবং হাদীসকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হচ্ছে , তার মানে কি এই দাঁড়াচ্ছে না যে - একটি কুফুরী ব্যবস্থাকে স্বীকৃতি দেয়া হচ্ছে, এবং বলা হচ্ছে কুরআন তথা আল্লাহ্ রাব্বুল আলামীন এবং হাদীস তথা রসূলুল্লাহ ﷺ স্বয়ং এই কুফুরী সিস্টেমের আনুগত্যের ব্যাপারে জোর দিয়েছেন?(নাউজুবিল্লাহ)

বরং যে রেফারেন্স গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো ইটসেলফ এর বিপক্ষের প্রমাণ।

উদাহরণস্বরূপ, একটি রেফারেন্স ছিলো এমন -

[" মুফতি শফী রাহ. বলেন, যখন কোনো মুসলিম রাষ্ট্রে সর্বসম্মতিক্রমে কোনো ব্যক্তি খলিফা বা রাষ্ট্রনায়ক নির্বাচিত হন, আর তিনি দেশকে শরয়ী আইন মোতাবেক পরিচালনা করেন এবং এমন কোনো আইন প্রণয়ন না করেন যা শরীয়ত পরিপন্থী, তাহলে সে সরকারের আনুগত্য করা জনগণের জন্য অপরিহার্য। তার ব্যক্তিগত আমল শরীয়ত সম্মত হোক বা না হোক।"

- যাওয়াহিরুল ফিকহ : ৫/৪৫৪, মাকতাবায়ে দারুল উলুম করাচী, পাকিস্তান]


এখানে খুব স্পষ্ট করেই বলা হয়েছে, আনুগত্যের প্রশ্ন তখন, যখন আমির শরীয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবেন।


যখন একটা সিস্টেমের বৈধতার বিষয়টিই শরয়ী এবং আকীদার জায়গা থেকে প্রশ্নবিদ্ধ, তখন কুরআন এবং হাদীসের কওল গুলো একটি কুফুরী সিস্টেম এর আনুগত্যের প্রশ্নে টেনে নিয়ে আসার বিষয়টা আসলে শরীয়াহ এর সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ?

2।

এছাড়াও সুযোগ্য নেতাকে ভোট প্রদানের বিষয়টিকে শরীয়াহ আইনে পরিচালিত নয় এমন একটি দেশে নেতা নির্বাচনের বিষয়ে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে।

যেমন: আমির নির্বাচনের ক্ষেত্রে - ১. শাহাদাহ, ২. আমানাহ্, ৩. ওয়াকালাত - এই বিষয়গুলোকে স্বপক্ষে দলিল হিসেবে পেশ করা হয়েছে এবং কুরআনের আয়াত দ্বারা জাস্টিফাই করার চেষ্টা করা হয়েছে।

যেমন আমানত এর ক্ষেত্রে বলা হয়েছে -

আল্লাহ্ রব্বুল আলামীন ইরশাদ করেন , "নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন, যাবতীয় আমানত তার উপযুক্ত ব্যক্তিদেরকে অর্পণ করতে"(সুরা নিসা : 58)

তাহলে কি বিষয়টা এক্ষেত্রে এমন দাঁড়াচ্ছে যে,

আমি ভোটের মাধ্যমে এমন একজন উপযুক্ত ব্যক্তিকে নির্বাচিত করলাম, যিনি সংসদের একজন আইনপ্রণেতা হবেন, এবং আল্লাহ্ রাব্বুল আলামীনকে আইনপ্রণেতার জায়গা থেকে রিপ্লেইস করবেন?

এবং আল্লাহ রব্বুল আলামীন এমন ব্যক্তিকে ভোট প্রদান করে নির্বাচিত করার ব্যাপারে আমাদের আদেশ দিচ্ছেন?(নাউজুবিল্লাহ!)


উস্তাদ জ্বি, আমি মূলত বিষয়গুলো পরিপূর্ণ ভাবে শরীয়াহ এর জায়গা থেকে জানতে চাই। আমার বুঝে ভুল থাকলে দয়া করে শরীয়াহ এর রেফারেন্স ব্যবহার করে জানানোর জোর অনুরোধ থাকবে

1 Answer

0 votes
by (807,660 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কাসীর ইবনু আবদুল্লাহ ইবনু আমর ইবনু আওফ (রাঃ) হতে পর্যায়ক্রমে তার বাবা ও দাদার সূত্রে বর্ণিত আছে,
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عَوْفٍ الْمُزَنِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الصُّلْحُ جَائِزٌ بَيْنَ الْمُسْلِمِينَ إِلاَّ صُلْحًا حَرَّمَ حَلاَلاً أَوْ أَحَلَّ حَرَامًا وَالْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ إِلاَّ شَرْطًا حَرَّمَ حَلاَلاً أَوْ أَحَلَّ حَرَامًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিমদের একে অপরের সাথে সন্ধি স্থাপন করা জায়িয। কিন্তু বৈধকে অবৈধ অথবা অবৈধকে বৈধ করার মত সন্ধি চুক্তি জায়িয নেই। মুসলিমগণ তাদের একে অপরের মধ্যে স্থিরকৃত শর্তাবলী মেনে চলতে বাধ্য। কিন্তু হালালকে হারাম অথবা হারামকে হালাল করার মত শর্ত বৈধ নয় (তা বাতিল বলে গণ্য হবে)।
জা'মে তিরমিযি-১৩৫২, পৃষ্টা-৪৮৭, সুনানু ইবনু মা'জাহ-২৩৫৩)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মুসলিম রাষ্ট্রে রাষ্ট্রপ্রধানের আনুগত্য করা ওয়াজিব। তবে যদি কোনো রাষ্ট্রে তাগুতি সরকার ব্যবস্থা থাকে, তাহলে সেখানে উপরের বিধি মুতাবেক রাষ্ট্র প্রধানের আনুগত্য ওয়াজিব না হলেও একজন নাগরিক হিসেবে রাষ্ট্রর সাথে অলিখিত যেই চুক্তি রয়েছে, সেই অনুযায়ী রাষ্ট্রীয় নীতিমালা যা কুরআন সুন্নাহর বিরোধী নয়, তা মান্য করা নিয়ম শৃঙ্খলা রক্ষার স্বার্থে অতীব জরুরী। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...