আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
86 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
edited by
বিয়ের ১ মাস পর অক্টোবর ২৮, ২০২৫ তারিখ কথা কাটাকাটি হয়ে বাপের বাড়ি চলে আসি। আমার স্বামী কোনোরকম যোগাযোগ করেনি তারপর। জানুয়ারির ১০ তারিখ উনি জানায় যে ডিভোর্স দিবে। আমি ১৪ তারিখ নিজ থেকে যোগাযোগ করে অনুরোধ করে বলি যে আমি তালাক চাই না, কিন্তু উনি বলেছিলো চায়। সেই অনুযায়ী ঝামেলা এড়াতে জানুয়ারির ২৯, ২০২৬ তারিখ বাসায় এসে "যৌথ তালাকের" কাগজে সাইন নিয়ে যায় আমার। রাষ্ট্রীয় আইনে তালাক দেওয়ার ১ সপ্তাহের মধ্যে উনি আমার সাথে যোগাযোগ করে বলে উনি তালাকটা চায়নি। পারিবারিক চাপে তালাক দিয়েছেন, এবং মুখে শুধুমাত্র একবার তালাক বলেছেন। এখন নাকি এই তালাকটা ফিরিয়ে নেওয়া সম্ভব, ৩ বার মুখে বলেনি যেহেতু। উনি পুনরায় সংসার করতে চায়, আমিতো চাই-ই। এখন শরীয়ত মেতাবেক এই তালাক কি ফেরানো সম্ভব? আমরা কি আবার সংসার করতে পারবো?

উকিল বলেছে রাষ্ট্রীয় আইন অনুযায়ী ১ তালাক কার্যকর হয়েছে। তালাকনামাটা ৩ মাসের মধ্যে বাতিল করা সম্ভব।

এই কাগজে "১/২/৩" তালাকের কথা লিখা ছিল। কোনোটার উপরেই টিকচিহ্ন দেওয়া হয়নি। উনি সব পড়ে সাইন করেনি। পড়লে ১ এর উপর টিকচিহ্ন দিত। উনাকে জিজ্ঞেসও করা হয়নি কয় তালাক দিচ্ছে।

তালাকের নিয়তের যে বিষয়টা, আমি তালাক চাই-ই নি। আমাকে বাধ্য করে সাইন নেওয়া হয়েছে। আর উনি বলছে সাইন করার সময় উনিও মনে মনে ভাবছিলো তালাকটা না হোক, কারণ উনিও পারিবারিক প্রেসারেই তালাক দিচ্ছিলেন।উনি মনে মনে চাইছিল ফিরিয়ে আনার যেন ব্যবস্হা থাকে। উনাকে যখন কাজি মুখে বলতে বলেছে, উনি কোনোমতে একবার বলে আর বলতে পারেনি।

1 Answer

0 votes
by (806,940 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তালাক শব্দ লিখার দ্বারা হয়ে যাবে।মূখে উচ্ছারণের প্রয়োজন নেই।
ﺛُﻢَّ اﻟْﻤَﺮْﺳُﻮﻣَﺔُ ﻻَ ﺗَﺨْﻠُﻮ ﺇﻣَّﺎ ﺃَﻥْ ﺃَﺭْﺳَﻞَ اﻟﻄَّﻼَﻕَ ﺑِﺄَﻥْ ﻛَﺘَﺐَ: ﺃَﻣَّﺎ ﺑَﻌْﺪُ ﻓَﺄَﻧْﺖِ ﻃَﺎﻟِﻖٌ، ﻓَﻜَﻤَﺎ ﻛَﺘَﺐَ ﻫَﺬَا ﻳَﻘَﻊُ اﻟﻄَّﻼَﻕُ ﻭَﺗَﻠْﺰَﻣُﻬَﺎ اﻟْﻌِﺪَّﺓُ ﻣِﻦْ ﻭَﻗْﺖِ اﻟْﻜِﺘَﺎﺑَﺔِ.
লিখা কয়েক ধরণের হয়ে থাকে।যদি কাগজে সে তার স্ত্রীকে এভাবে লিখে যে,
পরসমাচার!তুমি তালাক।যখনই সে তালাক শব্দ লিখবে সাথে সাথেই তালাক পতিত হয়ে যাবে।এবং লিখার সময় হতে স্ত্রীকে ইদ্দত পালন করতে হবে।

লিখিত তালাক পতিত হয়ে যায়।মূখে বলার প্রয়োজন নেই।(ফাতাওয়ায়ে দারুলউলুম ৫/৫৩) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1213


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে স্বামী যদি লিখিত ৩ তালাক দিয়ে থাকে, তাহলে তালাক পতিত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (2 points)
reshown by
আসসালামু আলাইকুম উস্তাজ। কাগজে ১/২/৩ তালাক লেখা। উনি কোনো টিকচিহ্ন দেন নি। উনাকে কাগজ পড়ে শোনানো হয়নি, উনি পড়েও দেখেন নি। উনি বলছে এক তালাক দিয়েছে।
তাহলে কি আমরা আবার সংসার করতে পারবো?
আমার ইদ্দত শেষ হয়নি। আরো ২ মাস আছে।
উনি তালাক প্রত্যাহার করে নিয়েছেন। আবার সংসার করতে চাইছেন।
by (806,940 points)
কমেন্টের বিবরণমতে উনি যেহেতু এক তালাকের কথা বলছেন, তাই এক তালাক হবে। যদি স্ত্রী বা তার পরিবার একাধিক তালাক লিখে রাখে , এবং স্বামী সে সম্পর্কে অবগত না হয়, তাহলে এক তালাকই পতিত হবে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...