বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/121
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বর্ণের সাথে যৎসামান্য টাকা থাকলে যাকাত আসবে চায় এক টাকাই হোক না কেন? তবে শর্ত হল, বৎসরের শুরু বা শেষ পর্যন্ত ঐ টাকা প্রয়োজন অতিরিক্ত হিসেবে থাকতে হবে। এবং বৎসরের মধ্যখানে শেষ হতে পারবে না। স্বর্ণ ও টাকা মিলিত হয়ে ৫২.৫ ভড়ি রূপার সমপরিমাণ হতে হবে।