আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
550 views
in সালাত(Prayer) by (33 points)
টিশার্ট বা অন্যকোন হাফ হাতা জামা পরিধান করলে নামাজ কি মাকরূহ হয় ? প্রসঙ্গত, একবার তিন দিনের তাবলীগ জামাতে গিয়েছিলাম, ওখানে শুনেছি হাফ হাতা জামা পড়লে নাকি নামাজ মাকরূহ হয়, তখন থেকে সেটাই ফলো করি...কিছুদিন আগে একটি ভিডিও তে দেখলাম ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর হুজুর সাহেব প্রশ্নোত্তর পর্বে এই ব্যাপারে বললেন যে, হাফ হাতা পরিধান করলে নামাজ মাকরূহ হয় না, উদাহরণস্বরুপ তিনি হাজীদের ইহরামের কথা আনেন...তবে ফুলহাতা পরিধান করে ভাঁজ করলে নাকি মাকরূহ হয় সেটাও বললেন... আসলে হাফ হাতা পড়লে কি মাকরূহ হয় ? আর ফুলহাতা জামা কিংবা পাঞ্জাবি পরিধান করলে কতটুকু ভাঁজ করে উপরে উঠালে নামাজ মাকরূহ হবেনা আশা করি জানাবেন ৷

1 Answer

0 votes
by (770,280 points)
edited by
জবাব
بسم الله الرحمن الرحيم 


সুরা আ'রাফের ৩১ নং আয়াতে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

یٰبَنِیۡۤ اٰدَمَ خُذُوۡا زِیۡنَتَکُمۡ عِنۡدَ کُلِّ مَسۡجِدٍ وَّ کُلُوۡا وَ اشۡرَبُوۡا وَ لَا تُسۡرِفُوۡا ۚ اِنَّهٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ ﴿۳۱﴾
হে আদম সন্তান! প্রত্যেক সলাতের সময় তোমরা সাজসজ্জা গ্রহণ কর, আর খাও, পান কর কিন্তু অপচয় করো না, অবশ্যই তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না।

★শরীয়তের বিধান মতে হাফ হাতা জামা বা শার্ট পরে নামায আদায় করা অনুত্তম।
 (হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী পৃ. ১৯৯; রদ্দুল মুহতার ১/৪৫৭)

হাফ হাতা শার্ট অথবা গেঞ্জি অথবা টি-শার্ট যেগুলো আছে, সেগুলো পরে যদি কেউ সালাত আদায় করে, তাহলে হয়ে যাবে। সালাত না হওয়ার কোনো কারণ এখানে নেই।
আর স্যান্ডো গেঞ্জি যেগুলো আছে, সেগুলো পরে যদি কেউ সালাত আদায় করেন, তাহলে তাঁর সালাত মাকরুহ হয়ে যাবে। কাঁধের ওপর যদি কোনো কাপড় দেওয়া থাকে বা চাদর দেওয়া থাকে, তাহলে তাঁর সালাত হয়ে যাবে। মূল কথা হলো, সালাতের সময় কাঁধ ঢাকতে হবে তাঁকে।
(ইফতা বিভাগ, দারুল উলুম দেওবন্দ, ভারত।)
,
আরো জানুনঃ  
,
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,    
হাফ হাতা জামা ইত্যাদি পড়ে নামাজ পড়া মাকরুহে তানযিহি তথা অনুত্তম।
এটি মাকরুহে তাহরিমি নয়।
সুতরাং  কেহ এভাবে নামাজ আদায় করলে কোনো সমস্যা নেই।
,
ফুলহাতা জামা কিংবা পাঞ্জাবি পরিধান করে কনুই থেকে নিচ পর্যন্ত ভাঁজ করে উপরে উঠালে নামাজ অনুত্তম হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 609 views
0 votes
1 answer 1,955 views
+1 vote
1 answer 438 views
asked Sep 23, 2022 in সালাত(Prayer) by JJk (81 points)
0 votes
1 answer 334 views
0 votes
1 answer 352 views
0 votes
1 answer 662 views
...