আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,
১। স্বর্ণের নেসাব ৭.৫ ভরি, বর্তমান বাজার এ স্বর্ণের ভরি প্রায় ২.৫ লক্ষ টাকা, তাহলে আধ ভরি বা ১ ভরি স্বর্ণ থাকলে কি যাকাত দিতে হবে? নাকি ৭.৫ ভরি না হওয়া পর্যন্ত যাকাত দেয়ার প্রয়োজন নেই?
২। টাকার যাকাত কি ৫২.৫ ভরি রুপার মূল্য এর সমান অর্থ? বর্তমান রুপা র ভরি ৩ হাজার টাকার উরধে, তাহলে কি ৫২.৫ ভরির মূল্য বা প্রায় ১,৭২,০০০ টাকা থাকলে তাকে প্রতি লক্ষের জন্য ২.৫% যাকাত দিতে হবে? না ৫৩ হাজার টাকা (পূর্বে রুপার ভরি ১ হাজার টাকা ছিল, তো ঐ হিসাবে আমরা ৫২.৫ হাজার টাকাকে নেসাব ধরতাম, তাহলে কি ১৭২,০০০ টাকা থাকলেই যাকাত দিতে হবে?
৩। কেউ কি এতিম বাচ্চাদের যাকাত এর টাকা দিয়ে জায়নামায, কুরআন শরিফ, তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি, প্রভৃতি কিনে দিতে পারবে? সেটাতে কি যাকাত আদায় হবে?
একটু জানাবেন। জাযাকাল্লাহু খাইরান!