ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
কোন দু'আ পড়তে হবে সেটা নির্দিষ্ট নয়।(তাবয়ীন)উত্তম হল,"আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা"তথা প্রচলিত দু'আ শেষ পর্যন্ত পড়া।এবং শেষে "আল্লাহুম্মাহদিনা ফি মান হাদাইতা"শেষ পর্যন্ত পড়া।অর্থাৎ এই দু'আ পড়া।
اللَّهُمَّ اهْدِنَا فِيمَنْ هَدَيْتَ ، وَعَافِنَا فِيمَنْ عَافَيْتَ ، وَتَوَلَّنَا فِيمَنْ تَوَلَّيْتَ ، وَبَارِكْ لَنَا فِيمَا أَعْطَيْتَ ، وَقِنَا شَرَّ مَا قَضَيْتَ ، إِنَّكَ تَقْضِى وَلاَ يُقْضَى عَلَيْكَ ، إِنَّهُ لاَ يَذِلُّ مَنْ وَالَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ (سنن البيهقى الكبرى، رقم الحديث--2960)
যে ব্যক্তি উপরোক্ত দু'আ গুলোকে ভালভাবে পড়তে জানে না,সে যেন সূরা বাকারা ২০১নং আয়াত "রাব্বা আতিনা " দু'আ শেষ পর্যন্ত পড়ে নেয়।(মুহিত)অথবা 'আল্লাহুম্মাগফির-লানা" তিনবার পড়ে নেয়।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১১১)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2027
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কেউ যদি ভুলে সানা পড়ে ফেলে এরপর মনে পড়তেই দুয়ায়ে কুনুত পড়ে, তাহলে কোনো সমস্যা হবে না।
(২)এই ক্ষেত্রে অর্থাৎ তাকবির করে হাত বাঁধার পর দুয়ায়ে কুনুতের আগে বিসমিল্লাহির রাহমনির রাহিম বা সূরা পড়ে ফেললেও সাহু সিজদা ওয়াজিব হবে না।
(৩) নামাযে ওয়াজিব তরক হলেই কেবল সাহু সিজদা ওয়াজিব হবে।