আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
78 views
in সালাত(Prayer) by (51 points)

১। বিতরের স্বলাতে ৩য় রাকাতে তাকবির বলে হাত বাঁধার পরে বিসমিল্লাহির রাহমানির রাহিম বললে বা অন্য সূরা পড়ে ফেললে সাহু সিজদা হবে না বলা হয়েছিল। সেইক্ষেত্রে কেউ যদি ভুলে সানা পড়ে ফেলে এরপর মনে পড়তেই দুয়ায়ে কুনুত পড়ে এই ক্ষেত্রে কি তার সাহু সিজদা ওয়াজিব হবে?

২। এই ক্ষেত্রে অর্থাৎ তাকবির করে হাত বাঁধার পর দুয়ায়ে কুনুতের আগে বিসমিল্লাহির রহমনির রহিম বা সূরা পড়ে ফেললে কেন সাহু সিজদা ওয়াজিব হচ্ছে না?

৩। এই ক্ষেত্রেগুলো বুঝতে পারি না কিভাবে এটা বুঝতে পারব কখন সাহু সিজদা ওয়াজিব হবে আর হবে না। ভুলে কিছু পড়ে ফেললে? কতটুকু পড়লে ওয়াজিব হবে আর কতটুকু কখন পড়ে ফেললে ওয়াজিব হবে? নিজেই কিভাবে বুঝতে পারি?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
কোন দু'আ পড়তে হবে সেটা নির্দিষ্ট নয়।(তাবয়ীন)উত্তম হল,"আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা"তথা প্রচলিত দু'আ শেষ পর্যন্ত পড়া।এবং শেষে "আল্লাহুম্মাহদিনা ফি মান হাদাইতা"শেষ পর্যন্ত পড়া।অর্থাৎ এই দু'আ পড়া।
اللَّهُمَّ اهْدِنَا فِيمَنْ هَدَيْتَ ، وَعَافِنَا فِيمَنْ عَافَيْتَ ، وَتَوَلَّنَا فِيمَنْ تَوَلَّيْتَ ، وَبَارِكْ لَنَا فِيمَا أَعْطَيْتَ ، وَقِنَا شَرَّ مَا قَضَيْتَ ، إِنَّكَ تَقْضِى وَلاَ يُقْضَى عَلَيْكَ ، إِنَّهُ لاَ يَذِلُّ مَنْ وَالَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ (سنن البيهقى الكبرى، رقم الحديث--2960)
যে ব্যক্তি উপরোক্ত দু'আ গুলোকে ভালভাবে পড়তে জানে না,সে যেন সূরা বাকারা ২০১নং আয়াত "রাব্বা আতিনা " দু'আ শেষ পর্যন্ত পড়ে নেয়।(মুহিত)অথবা 'আল্লাহুম্মাগফির-লানা" তিনবার পড়ে নেয়।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১১১)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2027

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কেউ যদি ভুলে সানা পড়ে ফেলে এরপর মনে পড়তেই দুয়ায়ে কুনুত পড়ে, তাহলে কোনো সমস্যা হবে না।

(২)এই ক্ষেত্রে অর্থাৎ তাকবির করে হাত বাঁধার পর দুয়ায়ে কুনুতের আগে বিসমিল্লাহির রাহমনির রাহিম বা সূরা পড়ে ফেললেও সাহু সিজদা ওয়াজিব হবে না।

(৩) নামাযে ওয়াজিব তরক হলেই কেবল সাহু সিজদা ওয়াজিব হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 524 views
0 votes
1 answer 420 views
0 votes
1 answer 857 views
...