আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
72 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (15 points)
আসসালামু আলাইকুম,

আমার বাবা সরকারি চাকুরি করতেন, পেনশনের টাকা এককালীন তুলে আমাদের তিন ভাই কে দিয়েছেন এবং প্রতি মাসে পেনশন পেতেন এবং ওনি খরচ করার পর কিছু টাকা অবশিষ্ট থাকতো এবং আমি ছোট ছেলে আমার কাছে জমা রাখতেন বড় ভাই ও বাবাকে খরচ পাঠাতেন এবং অবশিষ্ট টাকা রেখে দিতেন একসাথে জমা করে।কত টাকা জমা আছে শুধু জানতাম আমি আর আমার বাবা আর পরিবারের কেউ জানতো না, কিছু দিন আগে আমার বাবা মারা যান। আব্বা মারা যাওয়ার আগে এমন কোনো অসিয়ত ও করে যাননি যে ওনার মৃত্যুর পর টাকা গুলো কি করবো কাকে দিবো কিভাবে বন্টন করবো।এখন আমার প্রশ্ন হলো যে আমি কি বাবার জমানো টাকা দিয়ে উমরাহ আদায় করতে পারবো বাবার নামে হজ্ব করার মতো টাকা জমা হয়নি হয়তো উমরাহ করার পর কিছু অবশিষ্ট টাকা থাকতে পারে সেই অবশিষ্ট টাকা কি করবো।আর যদি উমরাহ না করা যায় তাহলে জমানো অবশিষ্ট টাকা গুলো কি করবো জানাবেন প্লিজ।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মানুষ মারা যারা পর সর্বপ্রথম তার সম্পত্তি থেকে তার কাপন দাফন করা হবে। অতঃপর তার কোনো ঋণ থাকলে সেই ঋণ পরিশোধ করা হবে। (প্রয়োজনে তার ওয়ারিছদের কাছ থেকে নিয়ে এসেও ঋণ পরিশোধ করা হবে।) অতঃপর তার কোনো অসিয়ত থাকলে সেই অসিয়তকে তার এক তৃতীয়াংশ সম্পদ থেকে পূর্ণ করা হবে। অতঃপর তার স্থাবর-অস্থাবর সকল প্রকার সম্পদকে তার ওয়ারিছদের মধ্যে বন্টন করা হবে।

যেমনটা সর্বজন গ্রহণযোগ্য কিতাব 'সিরাজী' তে বর্ণিত রয়েছে,
قَالَ عُلَمَاؤُنَا رَحِمَهُمُ اللَّهُ تَعَالَى تَتَعَلَّقُ بِتَرَكَةِ الْمَيِّتِ حُقُوقُ أَرْبَعَةٌ مُرَتَّبَةٌ الْأَوَّلُ يُبْدَأُ بِتَكْفِيْنِهِ وَتَجْهِيزِهِ مِنْ غَيْرِ تَبْذِيرٍ وَلَا تَقْتِيْرٍ ثُمَّ تُقْضَى دُيُونُهُ مِنْ جَمِيعِ مَا بَقِيَ مِنْ مَالِهِ ثُمَّ تُنْفَذُ وَصَايَاهُ مِنْ ثُلُثِ مَا بَقِيَ بَعْدَ الدَّيْنِ ثُمَّ يُقَسَّمُ الْبَاقِي بَيْنَ وَرَثَتِهِ بِالْكِتَابِ وَالسُّنَّةِ وَإِجْمَاعِ الْأُمَّةِ .
আমাদের হানাফী আলিমগণ বলেছেন, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের সাথে ধারাবাহিকভাবে চারটি হক সম্পর্কিত হয়। প্রথমত অপব্যয় ও কার্পণ্য ব্যতীত মধ্যপন্থায় তার কাফন ও দাফনকার্য সম্পাদন করা হবে। দ্বিতীয়ত তার অবশিষ্ট সমুদয় সম্পদ হতে তার ঋণসমূহ পরিশোধ করা হবে। তৃতীয়ত ঋণ পরিশোধের পর অবশিষ্ট সম্পদের এক-তৃতীয়াংশ হতে তার অসিয়ত পূরণ করা হবে। চতুর্থত তার অবশিষ্ট সম্পদকে তার ওয়ারিশগণের মধ্যে কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূল ও ইজমায়ে উম্মতের সিদ্ধান্ত মোতাবেক বণ্টন করা হবে।(সিরাজী) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/343

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার বাবা যদি আপনাকে মালিক বানিয়ে না দেন, তাহলে এই টাকা আপনারা ওয়ারিছ যারা আছেন, আপনারা সবাই বন্টন করে নিবেন। তবে যদি আপনার বাবা আপনাকে মালিক বানিয়ে দিয়ে দেন, তাহলে আপনি সেগুলো খরচ করতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...