আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
37 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
edited by
এক বোনের হয়ে প্রশ্ন করছি।

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লহি ওয়া বারকাতুহ।

আমরা গ্রামের বাড়িতে যাবো। বাড়িতে পর্দা করে থাকার মতো তেমন কোনো ব্যবস্থা নেই ।

আমার খালাতো ভাই বোন, খালুরা সবাই আমাদের সাথে একই বাড়িতে থাকবে একসাথে। আর সারাদিন বোরকা পড়ে থাকার মতো পরিস্থিতিও আমার নেই কারণ আমার পরিবার তেমন দ্বীনদার পর্দাশীল নয়। আমার মা বাবা পরিবার কেউ আমাকে সারাদিন এভাবে খাস পর্দা করে থাকতে দিবে না।
আমি কীভাবে আমার খালু আর খালাতো ভাইদের সামনে পর্দা করবো সারাক্ষণ। আমি বুঝতে পারছি না।

খুব নিরুপায় হয়ে পোস্ট করছি। প্লিজ আমাকে সাহায্য করুন। আমি চাই না ওনাদের সামনে যেতে।

আমাদের সবাইকে একসাথে বসে খেতে হবে। আমি যদি নিকাব পড়েও খাই, তাও আমাকে বকাঝকা করবে।

এই অবস্থায় কি মুখ খুলে তাদের সামনে যাওয়া যাবে? যেহেতু আমি নিরুপায়?

1 Answer

0 votes
by (807,300 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত উকবাহ ইবনে আমের রাযি থেকে বর্ণিত,
عن عقبة بن عامر: أن رسول الله صلى الله عليه وسلم قال: «إياكم والدخول على النساء» فقال رجل من الأنصار: يا رسول الله، أفرأيت الحمو؟ قال: «الحمو الموت»
রাসূলুল্লাহ সাঃ বলেন,তোমরা গায়রে মহিলাদের ঘরে প্রবেশ থেকে বেঁচে থাকো।একজন আনসারি সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাঃ! দেবরের সম্পর্কে আপনি কি মনে করেন/কি হুকুম?রাসূলুল্লাহ সাঃ বললেন,দেবর হল,মৃত্যু। (সহীহ বোখারী-৫২৩২)
(সহীহ বোখারীর বিশিষ্ট টিকাকার মুস্তাফা আল-বাগা বলেন, এখানে হামউন শব্দ দ্বারা স্বামীর সকল নিকটাত্মীয় পুরুষ উদ্দেশ্য। যেহেতু এদের সাথে দেখাসাক্ষাৎ ও কথাবার্তাকে মানুষ তত গুরুত্ব সহকারে নেয় না, তাই এখানে ফিতনার সমূহ সম্ভাবনা বিদ্যমান।)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2674

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি গ্রামের বাড়িতে না যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। এবং গেলেও সেখানে বিপরীত লিঙ্গ থেকে নিরাপদ দূরত্বে থাকার চেষ্টা করবেন। কখনো গায়রে মাহরামের সামনে মুখ খুলা রাখা যাবে না। গায়রে মাহরাম বিপরীত লিঙ্গের সাথে বসে খাবার গ্রহণ করা যাবে না। জায়েয হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...