আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
61 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (4 points)
একজন নওমুসলিম বোনের প্রশ্ন-
السلام عليكم و رحمة الله و بركاته
আমার বাবা একজন শিক্ষক এবং মা ব্রাকে চাকরি করেন। আমি মায়ের কাছে থাকি। মায়ের ইনকাম হারাম হওয়ায় আমি মাকে বলেছি যে এই টাকায় আমি কোনো ধরণের খাবার খাবো না। তাই মা মায়ের টাকা বাবাকে দিয়ে আসেন এবং বাবার হালাল টাকা নিয়ে আসেন আমাদের সংসারের জন্য। কিন্তু সমস্যা হচ্ছে এখানে আগেই মা অনেক চাল, ডিম অন্যান্য মসলা সব কিনে রেখেছিলেন। হারাম থেকে বের হওয়ার পরও সেই আগের চালই এখনো খেতে হচ্ছে। এখানে পরিবারে আমরা মাত্র ২ জন হওয়ার সেই চাল শেষ হতেও অনেক সময় লাগবে। আর মা কে বললে মা ওইভাবে বুঝতেও চান না।
এখন আমি কি সেগুলো খেতে পারবো?  বারবার মনে হচ্ছে চেষ্টা করেও আমি হারাম থেকে বের হতে পারছি না। এক্ষেত্রে আমার করনীয় কি? আর হারাম টাকায় কেনা জামা কাপড় পড়ে তো ইবাদত কবুল হয় না। কিন্তু আমার জামা কাপড় ও তো অনেকগুলো মা কিনে দিয়েছেন।
এখন আমার প্রশ্ন হচ্ছে,

 ১. আমি এতদিন মায়ের থেকে যে টাকা নিয়েছি সেই টাকা দিয়ে যদি আমি কোনো জামা কাপড় কিনি তাহলে কি সেটাও পড়া আমার জন্য হারাম? এমনকি আমার জায়নামাজও মায়ের থেকে টাকা নিয়েই কিনেছিলাম।

২. আমাদের বাসায় আগে মায়ের ইনকামের টাকা দিয়ে যে চাল ডাল কেনা ছিলো সেগুলো কি আমি খেতে পারবো?

অনেকগুলো গ্রুপে পোস্ট করার পরেও এপ্রুভ হয়নি।
কাইন্ডলি কারো পরিচিত মুফতি থাকলে তার থেকে উত্তরটা জেনে জানাবেন, খুবই আর্জেন্ট!

1 Answer

0 votes
by (807,660 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বাবার ইনকাম হারাম হলে,
সাবালক ছেলে বাবার ইনকাম থেকে কিছুই গ্রহণ করতে পারবেনা। তবে যদি সে অপারগ থাকে,তাহলে পরবর্তীতে ঐ টাকা সদকাহ করার নিয়তে হিসেব করে করে বাবার কাছ থেকে আপাতত নিতে পারবে।

মেয়ের বাবার ইনকাম যদি হারাম হয়,এবং ঐ বাবার মেয়ে যদি দ্বীনদ্বার হয়,তাহলে এমন মেয়েকে বিয়ে করতে কোনো অসুবিধে নাই। কেননা বাবার ইনকাম হারাম হলেও বাবার উপর শরীয়ত কর্তৃক মেয়েকে লালন পালন করা ওয়াজিব।হারাম খাওয়ানোর দরুণ বাবাকে জবাবদিহি করতে হবে।তবে মেয়ে নিরাপরাধ হিসেবেই থাকবে। নাবালক ছেলে সন্তান এবং সকল বয়সের মেয়ে সন্তানের লালনপালনের দায়িত্ব নিকটাত্মীয় মাহরাম পুরুষের উপর।পিতা,ভাই,চাচা ইত্যাদি মাহরাম পুরুষরা ধারাবাহিক মেয়ে সন্তানদের লালন-পালনের দায়িত্ব গ্রহণ করবে। এটা তাদের উপর ওয়াজিব।তারা এ দায়িত্ব পালন না করলে গোনাহগার হবে।
ونفقة البنت بالغة والابن بالغا زمنا أو أعمى على الأب خاصة به يفتى 
বালেগ মেয়ে এবং বালেগ পঙ্গু বা অন্ধ ছেলের ভরণপোষণের দায়িত্ব পিতার উপর।এটার উপরই ফাতাওয়া।(আল-উকুদুদ-দুররিয়া-১/৮২) বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/2362


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আমি এতদিন মায়ের থেকে যেই টাকা নিয়েছেন, সেই টাকা দ্বারা জরুরতের কোনো জিনিষপত্র কিনলে, উক্ত জিনিষপত্র হারাম হবে না।  
(২) মায়ের ইনকামের টাকা দিয়ে যে চাল ডাল কেনা হয়েছে, সেগুলো খাওয়া যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...