আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
50 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (10 points)
আসসালামুআলাইকুম । আমি মেয়েদের হোস্টেলে থাকি । আমার এখানের আপুরা সবাই মিলে তারাবির নামাজ একই রুমে একসাথে পড়তে চাচ্ছে । জামাতে না ,,সবাই সবার মতোই পড়বে,,শুধু একসাথে একরুমে পড়তে চাচ্ছে । যাতে যাদের নামাজের অভ্যাস নেই তারাও আগ্রহ পায় । এতে কি কোনো গুনাহ হবে বা অনুত্তম ? আর আমি হোস্টেলে সবার ছোট । তাই ঐভাবে নাও করতে পারছি না।

1 Answer

0 votes
by (805,980 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ফাতাওয়ায়ে শামীতে আছে  
وکرہ جماعۃ النساء بواحدۃ منہن … فإن فعلن یجب أن یقفن الإمام وسطہن مع تقدم عقبہا۔ (شامي ۲؍۳۰۵ زکریا، الفتاوی الہندیۃ ۱؍۸۵ کوئٹہ، مراقي الفلاح علی ہامش الطحطاوي ۱۶۶ کراچی)
শধুমাত্র মহিলাদের জামাত মাকরুহে তাহরিমী। যদি কখনো মহিলাদের জামাত অুনষ্টিত হয়, তাহলে মহিলা ইমাম সফের মধ্যখানে দাড়াবে। তার পায়ের গোড়ালি থাকবে মুক্তাদির গোড়ালি থেকে একটু সামনে।

ویکرہ تحریماً جماعۃ النساء، ولو في التراویح في غیر صلاۃ جنازۃ۔ (درمختار مع الشامي ۱؍۵۶۵ کراچی، ۲؍۳۰۵ زکریا، ۲؍۲۶۲ بیروت، ہدایۃ ۱؍۱۲۳، فتاویٰ رحیمیہ ۹؍۷۶، کتاب المسائل ۱؍۴۱۵)
মহিলাদের জামাত মাকরুহে তাহরিমি। চায় তা তারাবির নামায হোক বা অন্য নামায হোক। তবে জানাযার নামাযে মহিলাদের ইমামতি মাকরুহ নয়।  এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1388

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
শুধুমাত্র নারীদের জামাত মাকরুহে তাহরিমী। সুতরাং নারীদের জামাত গ্রহণযোগ্য নয়। এবং কোনো নারী অন্য নারীদের ইমামও হতে পারবে না। হ্যা, অনেক মহিলা একই রুমে একত্রিত হয়ে একাকি যার যার নামায পড়তে পারবে। এতেকোনো সমস্যা হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...