আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
212 views
in সাওম (Fasting) by (72 points)
আসসালামু আলাইকুম,
শাইখ আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। গতকালও আপনাদের জন্য অনেক দুয়া করেছি আলহামদুলিল্লাহ। আপনাদের ওয়েবসাইটের জন্য সদকায়ে জারিয়া নেওয়া হয় কি ওয়েবসাইটটি চালাতে?
শাইখ কিছু প্রশ্ন ছিল....

(১)পেছনের রাস্তা দিয়ে বায়ু বের হওয়ার চাপকে ঠেকিয়ে রাখার সময়ে চাপটা বের হয়নি আলহামদুলিল্লাহ, তবে সেটি প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়েছে। এভাবে বায়ু আটকে রাখার দরুন যে এটা প্রস্রাবের রাস্তা দিয়ে বের হল তাহলে কি অজু ভেঙ্গে যাবে, শাইখ?

(২) উমরি কাযা নামাজ এক দিনেরটা হিসেবে পড়া হয়, মানে এক দিনে ফজর থেকে ইশার (বিতর) পর্যন্ত পড়াহিসাব করলে ১দিনের হবে নামাজ পড়া হল আমার, এভাবে ৩৬৫ দিন হলে এক বছরের কাযা নামাজ আমার ইনশা আল্লাহ। এভাবে আমি হিসাব করি। হবে তো এভাবে হিসাব করলে?

(৩) সুন্নাতে মুয়াক্কাদা বাদ রেখে কি তার স্থলে উমরি কাযা আদায় করার অনুমতি আছে শরীয়তে?
(৪) উমরি কাজা নামাজ যদি মৃত্যুর আগে সব পূরণ করতে না পারি তাহলে কি কাফফারা দিতে হবে আমার মৃত্যুর পরে পরিবারকে? যেমনটা উমরি কাযা রোজার বেলায় দিতে হয়!

(৫)
(ক) সার্চ দিয়ে আপনাদের উত্তর গুলো দেখছিলাম যে, রোজা অবস্থায় লজ্জাস্থানের ভিতর পানি হাত দিয়ে না ধুতে। এইখানে কনফিউশান ক্রীয়েট হচ্ছে। এবং প্রত্যেকজন আপুকেই দেখেছি এই বিষয়টা জানাতেই চাচ্ছেন যে, লজ্জাস্থানে হাত দিয়ে না পরিষ্কার করলে কখনোই স্রাব দূর করা যাবেনা। বের হতেই থাকবে।
তাহলে শাইখ জানার বিষয় হচ্ছে, ভিতর বলতে কি বোঝাচ্ছেন? স্বাভাবিক অবস্থায় বাহিরের যে চামড়া দেখা যায় তার ভিতরে তো হাত দিয়ে না পরিষ্কার করলে কখনোই পরিষ্কার হবেনা। আর রোজা অবস্থায় যেহেতু পানি খাওয়া হয়না, সাদা স্রাব ইত্যাদি সমস্যা আরো বেশি বেশি নির্গত হয়। কোনভাবেই পানির সাথে সাথে হাত দিয়ে পরিষ্কার করা ছাড়া তা পরিষ্কার হয়না।

এখন আপনারা ছিদ্রের ভিতর বলতে কোনটাকে বুঝাচ্ছেন? যোনীপথের গভীর ছিদ্র বোঝাচ্ছেন? নাকি বাহিরের ছিদ্র বোঝাচ্ছেন যেটা পরিষ্কার করার সাথে জড়িত। ভিতরের ছিদ্রে কি কখনোই স্বাভাবিক অবস্থায় পানি পৌঁছনো যায়? ভিতরের ছিদ্র তো স্বাভাবিক অবস্থায় খোলেই না। এবং ইন্টিমেসির সময়ও তো ভিতরের ছিদ্র খুলতে সময় লাগে। তাহলে তো ভিতরের ছিদ্রে তো স্বাভাবিক অবস্থায় হাত লাগানো সম্ভবনা সাধারণভাবে।

আর ভিতরের ছিদ্রে যদি স্বাভাবিক অবস্থায় পানি পোঁছানোই না যায় তাহলে তো এই প্রশ্নটাই আসছেনা যে পরিষ্কারের সময় ভিতরে পানি গেলে!!

(খ) আর এই মাসায়েলে আরও একটি বিষয় দেখলাম যে ৩ ইঞ্চি পরিমান আঙ্গুল প্রবেশ করানো নিয়ে। এটা বুঝিনি। এটাকি যোনীপথে? নাকি পায়খানার রাস্তা দিয়ে? এটা একটু কষ্ট করে বুঝিয়ে বলবেন যে এটা তিন ইঞ্চি আঙ্গুল প্রবেশ করালে জায়িজ। তিন ইঞ্চি তো অনেক বেশি, এত বেশি তো কেউ কখনো প্রবেশ করায় কি! সেই স্থানটিতো চিড়েঁ যাবার কথা!

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সর্দি ঝাড়তে গিয়ে মুখের মধ্যে এবং তার আশেপাশে ছিটেফোঁটা চলে যায়। মুখের মধ্যে ঢুকে যায়, এগুলো খুবই সুক্ষ ছিটেফোঁটা সর্দির। এদ্বারা রোযা ফাসিদ হবে না।

ওজু ভঙ্গের মৌলিক কারণ ১২টি।
মলদ্বার ও মুত্রদ্বার থেকে যা কিছু বের হয়,তবে বিশুদ্বতম অভিমত অনুযায়ী, মুত্রদ্বার থেকে নির্গত বায়ুর কারণে ওজু ভঙ্গ হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5744

(২) জ্বী, উমরি কাযার সময় বিতির সহ দৈনিক ৬ ওয়াক্ত নামায কাযা ধরতে হবে।

(৩) সুন্নাতে মুয়াক্কাদা বাদ রেখে তার স্থলে উমরি কাযা আদায় করার অনুমতি নাই। বরং সুন্নতে মু'আক্কাদা নামায অবশ্যই আদায় করতে হবে।

(৪) উমরি কাজা নামাযের ক্ষেত্রে যদি মৃত্যুর আগে সব পূরণ করা না যায়, তাহলে অবশ্যই কাফফারা দিতে হবে। পরিবারকে কাফফারা আদায়ের অসিয়ত করে যেতে হবে।

(৫) রোযা অবস্থায় দিনের বেলায় ভিজা হাত ভিতরে প্রবেশ করাবেন না। হ্যা, শুকনো হাত ভিতরে প্রবেশ করলে এদ্বারা রোযা ফাসিদ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (72 points)
আসসালামু আলাইকুম, শাইখ আমার বাকি প্রশ্নগুলো কি আবারো সেন্ড করতে হবে কি?
by (814,710 points)
প্রশ্ন থাকলে আবার প্রশ্ন করবেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...