আসসালামু আলাইকুম,
শাইখ আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। গতকালও আপনাদের জন্য অনেক দুয়া করেছি আলহামদুলিল্লাহ। আপনাদের ওয়েবসাইটের জন্য সদকায়ে জারিয়া নেওয়া হয় কি ওয়েবসাইটটি চালাতে?
শাইখ কিছু প্রশ্ন ছিল....
(১)পেছনের রাস্তা দিয়ে বায়ু বের হওয়ার চাপকে ঠেকিয়ে রাখার সময়ে চাপটা বের হয়নি আলহামদুলিল্লাহ, তবে সেটি প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়েছে। এভাবে বায়ু আটকে রাখার দরুন যে এটা প্রস্রাবের রাস্তা দিয়ে বের হল তাহলে কি অজু ভেঙ্গে যাবে, শাইখ?
(২) উমরি কাযা নামাজ এক দিনেরটা হিসেবে পড়া হয়, মানে এক দিনে ফজর থেকে ইশার (বিতর) পর্যন্ত পড়াহিসাব করলে ১দিনের হবে নামাজ পড়া হল আমার, এভাবে ৩৬৫ দিন হলে এক বছরের কাযা নামাজ আমার ইনশা আল্লাহ। এভাবে আমি হিসাব করি। হবে তো এভাবে হিসাব করলে?
(৩) সুন্নাতে মুয়াক্কাদা বাদ রেখে কি তার স্থলে উমরি কাযা আদায় করার অনুমতি আছে শরীয়তে?
(৪) উমরি কাজা নামাজ যদি মৃত্যুর আগে সব পূরণ করতে না পারি তাহলে কি কাফফারা দিতে হবে আমার মৃত্যুর পরে পরিবারকে? যেমনটা উমরি কাযা রোজার বেলায় দিতে হয়!
(৫)
(ক) সার্চ দিয়ে আপনাদের উত্তর গুলো দেখছিলাম যে, রোজা অবস্থায় লজ্জাস্থানের ভিতর পানি হাত দিয়ে না ধুতে। এইখানে কনফিউশান ক্রীয়েট হচ্ছে। এবং প্রত্যেকজন আপুকেই দেখেছি এই বিষয়টা জানাতেই চাচ্ছেন যে, লজ্জাস্থানে হাত দিয়ে না পরিষ্কার করলে কখনোই স্রাব দূর করা যাবেনা। বের হতেই থাকবে।
তাহলে শাইখ জানার বিষয় হচ্ছে, ভিতর বলতে কি বোঝাচ্ছেন? স্বাভাবিক অবস্থায় বাহিরের যে চামড়া দেখা যায় তার ভিতরে তো হাত দিয়ে না পরিষ্কার করলে কখনোই পরিষ্কার হবেনা। আর রোজা অবস্থায় যেহেতু পানি খাওয়া হয়না, সাদা স্রাব ইত্যাদি সমস্যা আরো বেশি বেশি নির্গত হয়। কোনভাবেই পানির সাথে সাথে হাত দিয়ে পরিষ্কার করা ছাড়া তা পরিষ্কার হয়না।
এখন আপনারা ছিদ্রের ভিতর বলতে কোনটাকে বুঝাচ্ছেন? যোনীপথের গভীর ছিদ্র বোঝাচ্ছেন? নাকি বাহিরের ছিদ্র বোঝাচ্ছেন যেটা পরিষ্কার করার সাথে জড়িত। ভিতরের ছিদ্রে কি কখনোই স্বাভাবিক অবস্থায় পানি পৌঁছনো যায়? ভিতরের ছিদ্র তো স্বাভাবিক অবস্থায় খোলেই না। এবং ইন্টিমেসির সময়ও তো ভিতরের ছিদ্র খুলতে সময় লাগে। তাহলে তো ভিতরের ছিদ্রে তো স্বাভাবিক অবস্থায় হাত লাগানো সম্ভবনা সাধারণভাবে।
আর ভিতরের ছিদ্রে যদি স্বাভাবিক অবস্থায় পানি পোঁছানোই না যায় তাহলে তো এই প্রশ্নটাই আসছেনা যে পরিষ্কারের সময় ভিতরে পানি গেলে!!
(খ) আর এই মাসায়েলে আরও একটি বিষয় দেখলাম যে ৩ ইঞ্চি পরিমান আঙ্গুল প্রবেশ করানো নিয়ে। এটা বুঝিনি। এটাকি যোনীপথে? নাকি পায়খানার রাস্তা দিয়ে? এটা একটু কষ্ট করে বুঝিয়ে বলবেন যে এটা তিন ইঞ্চি আঙ্গুল প্রবেশ করালে জায়িজ। তিন ইঞ্চি তো অনেক বেশি, এত বেশি তো কেউ কখনো প্রবেশ করায় কি! সেই স্থানটিতো চিড়েঁ যাবার কথা!