১) আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয় তাই তখন দোয়া করতে উৎসাহিত করা হয়। আবার ফরজ নামাজ শেষ এও দোয়া কবুল এর বিশেষ সময় ( সবসময়ই দোয়া কবুল হয় এই বিশ্বাস আছে আলহামদুলিল্লামহিলারা)
মহিলারা যেহেতু ঘরে নামাজ পড়ে মসজিদে যায়না তো আযান এর সাথে সাথে আমি নামাজে দাঁড়িয়ে যাই বা মাঝেমধ্যে আগেও দাঁড়ানো হয় তখন ফরজ নামাজ শেষে দোয়া করা হয় এবং দেখা যায় সেটা আমার এখানে মসজিদে ইকামত এর আগেই আমার দোয়া করা হয় বিশেষত আসর, জোহর, ফজর এর সময় এ। এখন আমার কি দুই বিশেষ সময় এর ব্যবহার হচ্ছে নাকি আযান ও ইকামত এর মধ্যবর্তী সময় এর দোয়া কবুল এর জন্য আমি তখন আলাদা করে বসে দোয়া করে পরে নামাজ পড়বো? নাকি একবারেই হবে?
২) আমার কিছু দ্বীনি বোন দূরে থাকেন আমি মাঝেমধ্যে তাদের সাথে অনেক কিছুই শেয়ার করার চেষ্টা করি। আবার যারা জেনারেল লাইনে তাদের কেউ। এখন আমার কাছে কিছু সোর্স বা বই থেকে আমি ওদেরকে কিছু ইলম জানাই যেই বইটি হয়তো তারা কখনোই কিনবে না আরেকটা ফ্যাক্ট হচ্ছে তারা আমার আশেপাশে থাকলে আমি আমার বইটি পড়তে হাওলাদ দিতাম। জেনারেল লাইনের ফ্রেন্ডরা কিনে না এসব কিন্তু দিলে। পড়ে, এবং আশা রাখি এক সময় দ্বীন এ ফিরলে এই বই না কিনলেও এই কোর্স না কিনলেও অন্ট কিছু করবে, মূলত তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য দেওয়া। আর দ্বীনি লাইনে যারা তাদের হয়তো সামর্থ্য নেই আর দূরে থাকার কারণে আমি বইটি পাস ও করতে পারছিনা এমতাবস্থায় আমি কি তাদের কি ছবি দিতে পারি অল্প কিছুর? আমার নিয়ত হচ্ছে যেহেতু ওরা কিনতে পারছে না আর আমার নিকটে অবস্থান করলে আমি তাদের কে বইটি পড়তে দিতাম তো এখন অনলাইনে শেয়ার করা কি জায়েয হবে? যদি না দেই স্পেশিয়ালি ওই জেনারেল লাইনের ওরা কখনোই এসব নিজ থেকে পড়ে না আর আমি কিনে দিতেও পারছিনা সবসময় পারলে দেই