আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
89 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (22 points)
১) আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয় তাই তখন দোয়া করতে উৎসাহিত করা হয়। আবার ফরজ নামাজ শেষ এও দোয়া কবুল এর বিশেষ সময় ( সবসময়ই দোয়া কবুল হয় এই বিশ্বাস আছে আলহামদুলিল্লামহিলারা)
মহিলারা যেহেতু ঘরে নামাজ পড়ে মসজিদে যায়না তো আযান এর সাথে সাথে আমি নামাজে দাঁড়িয়ে যাই বা মাঝেমধ্যে আগেও দাঁড়ানো হয় তখন ফরজ নামাজ শেষে দোয়া করা হয় এবং দেখা যায় সেটা আমার এখানে মসজিদে ইকামত এর আগেই আমার দোয়া করা হয় বিশেষত আসর, জোহর, ফজর এর সময় এ। এখন আমার কি দুই বিশেষ সময় এর ব্যবহার হচ্ছে নাকি আযান ও ইকামত এর মধ্যবর্তী সময় এর দোয়া কবুল এর জন্য আমি তখন আলাদা করে বসে দোয়া করে পরে নামাজ পড়বো? নাকি একবারেই হবে?


২) আমার কিছু দ্বীনি বোন দূরে থাকেন আমি মাঝেমধ্যে তাদের সাথে অনেক কিছুই শেয়ার করার চেষ্টা করি। আবার যারা জেনারেল লাইনে তাদের কেউ। এখন আমার কাছে কিছু সোর্স বা বই থেকে আমি ওদেরকে কিছু ইলম জানাই যেই বইটি হয়তো তারা কখনোই কিনবে না আরেকটা ফ্যাক্ট হচ্ছে তারা আমার আশেপাশে থাকলে আমি আমার বইটি পড়তে হাওলাদ দিতাম। জেনারেল লাইনের ফ্রেন্ডরা কিনে না এসব কিন্তু দিলে। পড়ে, এবং আশা রাখি এক সময় দ্বীন এ ফিরলে এই বই না কিনলেও এই কোর্স না কিনলেও অন্ট কিছু করবে, মূলত তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য দেওয়া। আর দ্বীনি লাইনে যারা তাদের হয়তো সামর্থ্য নেই আর দূরে থাকার কারণে আমি বইটি পাস ও করতে পারছিনা এমতাবস্থায় আমি কি তাদের কি ছবি দিতে পারি অল্প কিছুর? আমার নিয়ত হচ্ছে যেহেতু ওরা কিনতে পারছে না আর আমার নিকটে অবস্থান করলে আমি তাদের কে বইটি পড়তে দিতাম তো এখন অনলাইনে শেয়ার করা কি জায়েয হবে?  যদি না দেই স্পেশিয়ালি ওই জেনারেল লাইনের ওরা কখনোই এসব নিজ থেকে পড়ে না আর আমি কিনে দিতেও পারছিনা সবসময় পারলে দেই

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ- 
بسم الله الرحمن الرحيم 

(০১)
আযান এবং ইকামতের মধ্যবর্তী দু'আ কে ফিরিয়ে দেয়া হয় না।

হাদীস শরীফে এসেছেঃ- 

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، وَعَبْدُ الرَّزَّاقِ، وَأَبُو أَحْمَدَ وَأَبُو نُعَيْمٍ قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زَيْدٍ الْعَمِّيِّ، عَنْ أَبِي إِيَاسٍ، مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الدُّعَاءُ لاَ يُرَدُّ بَيْنَ الأَذَانِ وَالإِقَامَةِ " . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رَوَاهُ أَبُو إِسْحَاقَ الْهَمْدَانِيُّ عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَ هَذَا .
. رواه الترمذي ( 212 ) وأبو داود ( 437 ) وأحمد ( 12174 ) – واللفظ له – وصححه الألباني في صحيح أبي داود 489 .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আযান ও ইকামাতের মধ্যবর্তী সময়ের দু'আ ফেরত দেয়া হয় না। —সহীহ, মিশকাত— (৬৭১), ইরওয়া— (২৪৪), সহীহ আবু দাউদ- (৫৩৪)।

আবু ঈসা বলেনঃ আনাসের হাদীসটি হাসান সহীহ। ইবনু ইসহাকও তার সনদ পরম্পরায় আনাস (রাঃ) হতে হাদীসটি বর্ণনা করেছেন।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনার এলাকার মসজিদে আজান হওয়ার পর ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই আপনি দোয়া করবেন সে ক্ষেত্রে আপনার দোয়া আজানে একামতের মাঝে হয়েছে বলেই গণ্য হবে।

তবে মাগরিব নামাজের আজানের পর যেহেতু শুধুমাত্র দেড় থেকে দুই মিনিট সময় দেওয়া হয়, তাই মাগরিবের আযানের দেড় থেকে দুই মিনিটের মধ্যেই আপনি দোয়া করবেন।

আপনি নিজের ফরজ নামাজ আদায় শেষে দোয়া করবেন।

(০২)
সংরক্ষিত প্রকাশনার কর্তৃক প্রকাশিত বই হলে অনুমতি ছাড়া এভাবে ছবি শেয়ার করা বৈধ হবে না।

হ্যাঁ সংরক্ষিত প্রকাশনার কর্তৃক প্রকাশিত বই না হলে এতে কোন সমস্যা নেই।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...