আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
72 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
আসসালামু আলাইকুম,

আমি বিবাহিত।আমার প্রায় ৩ ভরির মত স্বর্ন আছে। আমার আয়ের কোনো উৎস নেই। আমার রুপার কোনো জিনিস নেই।১বছর যাবত জমানো বা অতিরিক্ত টাকাও নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে -
১. আমি যদি  পিতল বা তামার কোনো আংটি কিনে ব্যবহার করি তাহলে কি আমাকে যাকাত দিতে হবে?

২.আমার স্বামী আমাকে দেখতে এসে ৫০৫ টাকা দিয়েছিলেন। সেটা এখনো আমি খরচ করিনি। এটা যদি আমি স্মৃতি হিসেবে রেখে দিতে চাই তাহলে কি আমার যাকাত দিতে হবে?

৩.বিয়েতে কিছু টাকা উপহার হিসেবে পেয়েছি। টাকা গুলো যদি আমি আমার নিজ প্রয়োজনে ব্যবহারের জন্য রেখে দেই।তাহলে ১বছর পার হলে কি আমার যাকাত দিতে হবে?

পবিত্রতা সম্পর্কিতঃ

বিছানায় বীর্য লেগে যাওয়ার পর সেটা শুকিয়ে যাওয়ায় ৩বার আলাদা ৩টুকরা ছোট কাপড় ভিজিয়ে ঘষে ঘষে সেই স্থান মুখে ফেলেছি।তবুও শুকানোর পর সেই জায়গায় মনে হচ্ছে আবরন পরে আছে।
১.এখন কি চাদর তোষক এগুলো ধুয়ে ফেলতে হবে?

২.যেহেতু এটি প্রায় নিয়মিত বিষয়। প্রতিদিন তো চাদর, কাথা,কম্বল ধোয়া কষ্টকর। এক্ষেত্রে প্রতিদিন কি বিছানা চাদর,কম্বল,কাথা এগুলো ধুয়ে দিতে হবে?

৩. শুকিয়ে যাবার পর সেই বিছানায় জায়নামাজ বিছিয়ে নামাজ পরা যাবে কি?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

শরীয়তের বিধান অনুযায়ী স্বর্ণের ক্ষেত্রে যাকাতের নিসাব হল বিশ মিসকাল। -সুনানে আবু দাউদ ১/২২১; মুসান্নাফে আবদুর রাযযাক  হাদীস ৭০৭৭, ৭০৮২
আধুনিক হিসাবে সাড়ে সাত ভরি।

হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ وَمُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَا حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى أَنْبَأَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَعِيلَ عَنْ عَبْدِ اللهِ بْنِ وَاقِدٍ عَنْ ابْنِ عُمَرَ وَعَائِشَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَأْخُذُ مِنْ كُلِّ عِشْرِينَ دِينَارًا فَصَاعِدًا نِصْفَ دِينَارٍ وَمِنْ الْأَرْبَعِينَ دِينَارًا دِينَارًا

ইবনু ‘উমার ও ‘আয়িশাহ্ (রাঃ)  থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বিশ দিনার বা তার চেয়ে কিছু বেশি হলে অর্ধ দিনার এবং চল্লিশ দিনারে এক দিনার (যাকাত) গ্রহণ করতেন।

ইবনে মাজাহ ১৭৯১ ইরওয়াহ ৮১৩।
দারাকুতনী ১৮৭৯, ১৮৯২।

সাড়ে ৫২ ভরি রুপা হলে তার উপর যাকাত ফরজ। 
হাদীস শরীফে এসেছেঃ- 
عن أبي سعيد الْخُدْرِي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «ليس فيما دون خمس أَوَاقٍ صدقة، ولا فيما دون خمس ذَوْدٍ صدقة، ولا فيما دُونَ خمسة أَوْسُقٍ صدقة».  
[صحيح] - [متفق عليه]

আবূ সা‘ঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “পাঁচ উকিয়ার কম রৌপ্যমুদ্রায় যাকাত নেই এবং পাঁচটি উটের কমের ওপর যাকাত নেই। পাঁচ ওয়াসাক এর কম শষ্যের ওপর যাকাত নেই।”
(বুখারী,মুসলিম)

শরীয়তের বিধান হলো যদি কাহারো কাছে সোনা-রুপা, টাকা-পয়সা কিংবা বাণিজ্য-দ্রব্য- এগুলোর কোনোটি পৃথকভাবে পূর্ণ  নিসাব পরিমাণ না থাকে, কিন্তু এসবের একাধিক সামগ্রী এ পরিমাণ রয়েছে, যা একত্র করলে সাড়ে বায়ান্ন তোলা রুপার সমমূল্য বা তার চেয়ে বেশি হয় তাহলে এক্ষেত্রে সকল সম্পদ হিসাব করে যাকাত দিতে হবে।
(মুসান্নাফে আবদুর রাযযাক হাদীস ৭০৬৬,৭০৮১; মুসান্নাফে ইবনে আবী শায়বা ৬/৩৯৩)

আরো জানুনঃ  

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
(০১)
প্রশ্নের বিবরণ মতে আপনার মালিকানায় যদি দৈনন্দিন প্রয়োজন অতিরিক্ত কোনো টাকা না থাকে,সেক্ষেত্রে আপনার উপর যাকাত ফরজ হবেনা। 

(০২)
এমতাবস্থায় বছর পূর্ণ হলে আপনার উপর যাকাত ফরজ হবে।

(০৩)
এমতাবস্থায় বছর পূর্ণ হলে আপনার উপর যাকাত ফরজ হবে।

★পবিত্রতা সম্পর্কিতঃ
(১-৩)
প্রশ্নের বিবরণ মতে সেই বিছানা পবিত্র হয় আমাদের অবস্থায় তা পাক করতে হলে শরীয়তের নিয়ম অনুসারে তাহা পাক করতে হবে।

শুকিয়ে যাওয়ার পর সেই বিছানায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে।
এতে কোনো সমস্যা নেই।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...