আসসালামুয়ালাইকুম। আমি ফজরের পর ইশরাক সালাত আদায় করতাম এরপর ওয়াক্ত হলে চাশতের সালাত আদায় করতাম মাঝে মাঝে ১০ টার দিকে ইশরাক এবং চাশত এর সালাত এক সাথে দুই রাকাত দুই রাকাত করে আদায় করতাম যদি সকালে কোন কারণে আদায় করতে না পারতাম এরপর জোহরের আগে জাওয়ালের ৪ রাকাত এবং মাগরিবের পর ২ রাকাত আওয়াবীনের সালাত আদায় করতাম কিন্তু আজকে উস্তাদ Naseel Shahrukh এর ইশরাক,চাশত সালাত নিয়ে ভিডিও দেখে আমি কনফিউজড হয়ে গেছি উস্তাদ বলেছেন ইশরাক চাশত একই সালাত যদি ফজরের সূর্যাস্তের আদায় করা হয় তাহলে তা ইশরাক এরপরে আদায় করলে তা চাশত আবার বললেন মধ্যবর্তী সময়ে আদায় করলে ১২:২০ থেকে ১২:৪৫ এর সময়ে তা আওয়াবীন সালাত কিন্তু আওয়াবীন সালাত তো মাগরীবের পর আদায় করে সেটাই জানতাম আবার বললেন দিনের শুরুতে ৪ রাকাত সালাতের ফজিলত কিন্তু এই ৪ রাকাত সালাত কি জাওয়ালের সালাতের কথা বুঝালেন নাকি সকালে ফজরের পর ৪ রাকাত আদায় করতে বললেন সময়টা বুঝতে পারচ্ছি না। উস্তাদ ভিডিও লিঙ্ক:
https://youtu.be/tVS_LK58S-8?si=q6tfb7qGgYJ459_5
আমার প্রশ্ন হচ্ছে: ১.যদি ইশরাক এবং চাশত একই সালাত হয় শুধু সময়ের ভিন্নতা কারণে নাম ভিন্ন তাহলে কেউ যদি সকালে ইশরাক আদায় করে তার কি আর চাশত আদায় করার প্রয়োজন নেই ৯/১০ টার দিকে ?
২. যদি কেউ সকালে ইশরাক আদায় না করে তাহলে ৯/১০ টার দিকে সে কি শুধু চাশতের সালাতের নিয়তে ২ রাকাত আদায় কলবে তার কি ইশরাক আদায় করার প্রয়োজন নেই আর?
৩. উস্তাদ যে দিনের শুরুতে ৪ রাকাত সালাতের কথ বললেন সেটা কি জাওয়ালের সালাত?
৪. যদি উস্তাদের উল্লিখিত সালাতটি জাওয়ালের সালাত না হয় তবে উক্ত ৪ রাকাত সালাত কখন আদায় করতে হবে?
৫. উস্তাদ বললেন ১২:২০-১২:৪৫ আওয়াবীনের সালাত উক্ত সময়ে জোহরের আগে কি জাওয়ালের সালাতের নিয়তে সালাত আদায় করবো নাকি আওয়ামী?
৬. জাওয়ালের সালাতের শেষ সময় কতক্ষণ থাকে? জোহরের শেষ সময় পর্যন্ত নাকি এর আগেই শেষ হয়ে যায়?
৭. মাগরিবের পর কি আওয়াবীনের সালাতের নিয়তেই সালাত আদায় করবো?
৮. তারাবীর সালাতে অনেকে বলে তারাবীর দুআ আছে তারাবীর মোনাজাত আছে সেগুলো পাঠ করতে হয় এগুলো কি সহিহ? নাকি নরমাল নফল সালাতের মতো তারাবীর সুন্নত সালাত এই নিয়তে সালাত আদায় করবো?
৯. আমার দ্বারা যাদের হক নষ্ট হয়েছে, যাদের মনে আমি কষ্ট দিয়েছি, যাদের নামে গীবত করেছি তাদের জন্য যদি সদাকা করি তাদের কথা মনে করে বিনা সওয়াবে যেন এই সদাকার উসিলায় হাশরের ময়দানে তারা আমাকে ক্ষমা করে দেন এটা কি সহিহ হবে? আমি জিকির আজকার করেও তাদের কে এইভাবে ঈসালে সওয়াব করি এটাই কি সঠিক হচ্ছে?