আসসালামু আ'লাইকুম।
নামাজ পড়ার সময় আমার দাঁতের ফাঁকে একটা ছোট খেজুরের টুকরা(বুটের তুলনায় অনেক বেশি ছোট) লেগে থাকায় সেটা জিহবা দিয়ে নাড়ানোর চেষ্টা করি, এটা করতে গিয়ে একবার ৩ সুবহানা রাব্বিয়াল আ'লার কাছাকাছি সময় যায়(পুরোপুরি হয়েছে কীনা নিশ্চিত না)। তাই নামাজ শেষ করে সতর্কতামূলক আবার নামাজ শুরু করি, তখন শেষ দিকে যাওয়ার পরে শেষ বৈঠকে আমার সাদাস্রাব হয়ে যায়৷ তখন অনেক রাগ হওয়ায় আর নামাজ না পড়ার সিদ্ধান্ত নেই। এমনিতে আমার হালকা ওয়াসওয়াসার সমস্যা।
এই নামাজটা কি হয়েছে, নাকী আবার পড়তে হবে?