জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ-
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عُمَرَ بْنِ أَبِي الْوَزِيرِ، حَدَّثَنَا زَنْفَلُ بْنُ عَبْدِ اللَّهِ أَبُو عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَرَادَ أَمْرًا قَالَ " اللَّهُمَّ خِرْ لِي وَاخْتَرْ لِي "
মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ..... আবূ বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কাজ করার ইচ্ছা করতেন তখন বলতেনঃ (اللَّهُمَّ خِرْ لِي وَاخْتَرْ لِي) - হে আল্লাহ! আমার কাজ কল্যাণমূলক করুন এবং কল্যাণমূলক কাজ আমার জন্য নির্ধারণ করুন।
(সুনানে তিরমিজি ৩৫১৬)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত আমলটির ব্যাপারে হাদিসে কোন সংখ্যা নির্ধারণ করা হয়নি। সুতরাং আপনি প্রত্যহ নামাজের পর উক্ত দোয়াটি পাঠ করবেন এক্ষেত্রে কোনো সংখ্যা নির্দিষ্ট করার প্রয়োজনীয়তা নেই।
আরো জানুনঃ-