জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত।
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا تَشَهَّدَ أَحَدُكُمْ فَلْيَسْتَعِذْ بِاللَّهِ مِنْ أَرْبَعٍ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَمِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ সালাতে তাশাহুদ পড়বে, তখন চারটি বিষয় থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে। বলবেঃ
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَمِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ
"হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন-মৃত্যুর ফিতনা থেকে এবং মাসীহ দাজ্জালের অনিষ্ট থেকে।"(সহীহ মুসলিম-১২০২)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
মৃত্যুর ফিতনা মৃত্যুর সময় ঈমানের উপর অটল থাকা, কবরে মুনকার নাসিরের ছওয়ালের জবাব দেওয়া উদ্দেশ্য।
কিছু ইসলামী স্কলার গন বলেন মৃত্যুর সময় শয়তান মানুষের নিকটতম হয়ে মানুষকে ঈমান হারা করার জন্য চেষ্টা করে, এক্ষেত্রে আল্লাহর রহমতে মুমিন বান্দা বান্দিরা অনেকেই শয়তানের প্ররোচনায় পা না দিয়ে ঈমানের অবস্থাতেই মৃত্যুবরণ করে।
এজন্যই মৃত্যুর ফেতনা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ ﷺ উপরে উল্লেখিত হাদিসে বর্ণিত দোয়া করেছেন, তাই আমাদেরও নিয়মিত উক্ত দোয়া পাঠ করা উচিত।
সাকরাতুল মউত তথা মৃত্যুর যন্ত্রনা সংক্রান্ত জানুনঃ-