আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
71 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (12 points)
মৃত্যুর ফিতনা আসলে কি?
এসময় কি শয়তান আসলে মানুষ ইমানহারা করতে চাইবে নাকি আশাহত করে বান্দাকে কষ্ট দিতে চাইবে?
যারা কাফির বা মুশরিক তারাতো বাদ, মুমিনরা হয়তো উত্তির্ন হবে, যারা পাপি কিন্তু মুসলিম বা ইমানদার তারা কেমন করবে?
আবার এ কথাও আছে যে যার অন্তরে সরিষা দানা পরিমান ইমান আছে সেও জান্নাতে যাবে......তাহলে মৃত্যুর ফিতনা কিসের এবং এটা উদ্দেশ্য ও ফলাফল কি?
পাপি মুসলিমরা কেমন করবে?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত।

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا تَشَهَّدَ أَحَدُكُمْ فَلْيَسْتَعِذْ بِاللَّهِ مِنْ أَرْبَعٍ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَمِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ সালাতে তাশাহুদ পড়বে, তখন চারটি বিষয় থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে। বলবেঃ
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَمِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ
"হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন-মৃত্যুর ফিতনা থেকে এবং মাসীহ দাজ্জালের অনিষ্ট থেকে।"(সহীহ মুসলিম-১২০২)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
মৃত্যুর ফিতনা মৃত্যুর সময় ঈমানের উপর অটল থাকা, কবরে মুনকার নাসিরের ছওয়ালের জবাব দেওয়া উদ্দেশ্য।

কিছু ইসলামী স্কলার গন বলেন মৃত্যুর সময় শয়তান মানুষের নিকটতম হয়ে মানুষকে ঈমান হারা করার জন্য চেষ্টা করে, এক্ষেত্রে আল্লাহর রহমতে মুমিন বান্দা বান্দিরা অনেকেই শয়তানের প্ররোচনায় পা না দিয়ে ঈমানের অবস্থাতেই মৃত্যুবরণ করে।

এজন্যই মৃত্যুর ফেতনা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ ﷺ উপরে উল্লেখিত হাদিসে বর্ণিত দোয়া করেছেন, তাই আমাদেরও নিয়মিত উক্ত দোয়া পাঠ করা উচিত।

সাকরাতুল মউত তথা মৃত্যুর যন্ত্রনা সংক্রান্ত জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...