আসসালামু আলাইকুম শায়েখ।
আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। শায়েখ, আমি জাপান প্রবাসী। ২০২৫ সালের এপ্রিল এ এখানে একটি চাকুরিতে আসি, এর পর আস্তে আস্তে বাসা বাড়ির প্রয়োজনীয় জিনিস সহ আনুসাংগিক ব্যায় করতে থাকি। আমি এ বছর এর জানুয়ারিতে দেশে গিয়ে বিবাহ সম্পন্ন করে আসি আলহামদুলিল্লাহ। আমার স্ত্রী কে আমি প্রায় ১ ভরি এবং বাকি ২.৭৫ ভরি আমার পরিবার থেকে দেয়া হয়। এখন আমি আবার জাপানে এসেছি। সামনের মাসে বাসা পরিবর্তন বাবদ কিছু খরচ হবে। এখানে ব্যায় অনেক বেশি হচ্ছে, সেভিংস করা তুলনামুলক কঠিন। এখন আমার প্রশ্ন হচ্ছে,
ঠিক কত টাকা খেয়ে পড়ে থাকার পর এবং সাংসারিক বস্ত ও স্ত্রীর অলংকার সব মিলিয়ে যাকাতের হিসেব টা কিভাবে করবো শায়েখ? আমার উপর যাকাত দেয়া কি ফরয হবে শায়েখ?