হুজুর এমন হিসাবে গতোবার তাহলে আমার যাকাত এর পরিমাণ কম দেয়া হয়েছিলো। এখন আমি জমা ৩২০০০ টাকা থেকে গতোবারের গুলো আলাদা করে বাকি টাকাগুলোর উপর এবার যাকাত দিতে পারবো?
উল্লেখ্য, ৩২০০০ টাকা ছাড়াও অল্প কিছু টাকা আছে যেখান থেকে নিত্য খরচ করি। আমার ধারণা মতে যাকাত দিতে হবে এমন না। কিন্তু রানিং সে টাকা থেকে যাকাত দিয়েও এবার কুলাতে পারবো না। জমাগুলো দিয়ে দিতে হবে।
এখন আমি কি আগে জমা থেকে গতবছরের অদেয় গুলো বাদ দিয়ে হিসাব করতে পারবো এবার? দয়া করে একটু বলবেন হুজুর।
জাযাকাল্লাহু খয়েরন