আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
43 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (19 points)
আসসালামু আলাইকুম উস্তজ।
১। পিরিয়ডের কারনে রোজা রাখছি না। বাবা কল দিয়ে জিজ্ঞেস করে ইফতার করলাম কি না, সাহরি করলাম কি না, লজ্জার কারনে তখন মিথ্যা বলি যে হ্যা সাহরি করেছি। কিন্তু আসলে করি নি। এটা কি পাপ হবে?

২।ছোট বোন প্রায়ই আমাকে মিথ্যা বলে। হাজার বার বুঝাই। রাগ করি, গালিও দেই এমনকি কিছু কিছু দোষের কারনে শাসন করতে গিয়ে গায়েও হাত তুলছি। বোন কলেজে পড়ে। ওকে শাসন করতে গিয়ে গালি, বকা, মাইর দেয়ার কারনে পাপ হবে আমার?  (শুরুতে অনেকবার মাফ করছি, কিন্তু তারপরেও ছেলেঘটিত ইস্যু ক্রিয়েট করে যার জন্য শাসন করতে হয়)
৩।লাস্ট ২ দিন আগে আবারও মিথ্যা বলাতে আমি রাগ করে বলছি যে মিথ্যাবাদীর হাতের রান্না আমি খাবো না, তারপর থেকে ওর রান্না খাচ্ছি না, এবং কথাও বলতেছি না৷ ও ১/২ টা প্রশ্ন করলে শুধু উত্তর দেই।
এভাবে কথা না বলে থাকলে গুনাহ হবে?  আমি শুধু ওকে শিক্ষা দেয়ার জন্য কথা বলা বন্ধ করেছি।

1 Answer

0 votes
by (762,960 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

মিথ্যা কথা বলা শরীয়ত অনুমোদিত নয়। 
নিঃসন্দেহে মিথ্যা বলা হারাম। 
শরিয়তে সত্যকে সর্বত্রই উৎসাহিত করা হয়েছে। বলা হয়েছে, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস আনে।
যে কোনো পরিস্থিতিতে সত্য বলাই শরিয়তের মৌল দর্শনের দাবি।

পবিত্র কুরআন শরিফে এসেছে   
لَّعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ [٣:٦١
তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত করি যারা মিথ্যাবাদী। {সূর আলেইমরান-৬১}

হাদিস শরিফে এসেছে,
 সাফওয়ান ইবন সুলাইম বলেন,

قِيلَ لِرَسُولِ اللَّهِ ﷺ : أَيَكُونُ الْمُؤْمِنُ جَبَانًا ؟ فَقَالَ: ( نَعَمْ ) ، فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ بَخِيلًا؟ فَقَالَ: ( نَعَمْ ) ، فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ كَذَّابًا ؟ فَقَالَ: ( لَا )

রসুলুল্লাহ ﷺ -কে জিজ্ঞেস করা হয়েছে, মুমিন কি কাপুরুষ হতে পারে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। জিজ্ঞেস করা হয়েছে, মুমিন কি কৃপণ হতে পারে। তিনি উত্তর দিলেন, হ্যাঁ। জিজ্ঞেস করা হয়েছে, মুমিন কি মিথ্যাবাদী হতে পারে? তিনি উত্তর দিলেন, না। (মুয়াত্তা মালিক ২/৯৯০) অর্থাৎ মুমিনের বিভিন্ন চারিত্রিক ত্রুটি থাকতে পারে, তবু সে মিথ্যা বলতে পারে না।

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}

আরো জানুনঃ 

মিথ্যা বলা কখন বৈধ,সেটি জানুনঃ-

https://www.ifatwa.info/644 


(০১)খাওয়া না খাওয়া ইত্যাদি প্রশ্নে ধোকা মূলক কিছু তথ্য না হলে গোপন করা যাবে। তবে না খেয়ে থাকলে কোনোভাবেই "খেয়েছি" বলা যাবেনা। এটি মিথ্যা। 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
(০১)
প্রশ্নের বিবরণ মতে এক্ষেত্রে মিথ্যা বলার গুনাহ হবে। 

প্রয়োজনে হালকা কিছু (বিস্কুট,  মুড়ি ইত্যাদি) খেয়ে হলেও বলতে হবে যে খেয়েছি। 

(০২)
প্রশ্নের বিবরণ মতে এক্ষেত্রে আপনার বাবা শাসন না করলে বড় বোন হিসেবে দায়িত্ব থেকে আপনি এভাবে শাসন করায় আপনার গুনাহ হবেনা।

(০৩)
এক্ষেত্রে তো আপনি তার প্রশ্নের জবাব দিচ্ছেন, সুতরাং একেবারে কথা বলা বন্ধ আছে, তা নয়।

এমতাবস্থায় পরামর্শ হলো আপনি এক/দুই দিন পরপর হলেও কমপক্ষে সালাম হলেও বিনিময়ে করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...