আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
46 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (7 points)
আসসালামু আলাইকুম শাইখ। আমার মামাতো বোনের স্বামীকে আমার মামা ও তাদের আত্নীয় জোরপূর্বক, হুমকি দিয়ে মৌখিকভাবে ৩ তালাক দেয়ানো হয় মামাতো বোনকে। কোনো স্বাক্ষর নয়, মৌখিকভাবে জোর করে দেয়ানো হয়। লোকেদের সামনেও দেয়ানো হয় আবার ফোনেও দেয়ানো হয়।

এরপর কি ওদের তালাক হয়ে গেছে?
আমার মামাতো বোন বলছে "তালাক হয়নি যেহেতু জোর করে দেয়ানো হয়েছে। কোনো কাজের নিয়তের উপর কাজ সহীহ হবে কিনা নির্ভর করে। এটাতো জোর করে দেয়ানো হয়েছে। নিয়ত ছিলো না। তাই হবে না। ইসলাম এত ঠুনকো না যে জোর করে এতবড় বিষয় বলালেই হয়ে যাবে।" মেয়ের মা ও একই কথা বলছে। আমি ওকে বলেছি, "তালাক হয়ে গেছে।" ও বললো, "এর দলিল কই?" ওর স্বামীকে ওর সাথে রাখতে চাইছে। ওর স্বামীর পরিবার বলেছে বিয়ে ভেংগে গেছে। একসাথে থাকলে যিনা হবে। স্বামী ২ পক্ষের কথা শুনে ক্লুলেস। এখন কোনটা সঠিক? আমাকে দয়া করে দলিল দিবেন শাইখ? যাতে ওদের দলিল দেখাতে পারি।

1 Answer

0 votes
by (762,960 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

https://ifatwa.info/19601/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
শরীয়তের বিধান হলো কেহ যদি জোরপূর্বক মৌখিক ভাবে স্ত্রীকে তালাক দেয়,তাহলে তালাক পতিত হবে।     
হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَبِيبٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنِ ابْنِ مَاهَكَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ثَلَاثٌ جَدُّهُنَّ جَدٌّ، وَهَزْلُهُنَّ جَدٌّ: النِّكَاحُ، وَالطَّلَاقُ، وَالرَّجْعَةُ حسن

আবূ হুরাইরাহ (রাযি.) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিনটি কাজ এমন যা বাস্তবে বা ঠাট্টাচ্ছলে করলেও তা বাস্তবিকই ধর্তব্য। তা হলোঃ বিবাহ, তালাক ও স্ত্রীকে ফিরিয়ে আনা।
(আবু দাউদ ২১৯৪.তিরমিযী ১১৮৪, ইবনু মাজাহ ২০৩৯, ইরওয়া ১৮২৬, সহীহ আল জামি‘ ৩০২৭।)

کل تصرف یصح من الہزل کالطلاق والعتاق والنکاح یصح مع الإکراہ۔ (البحر الرائق ۸؍۷۵ زکریا، الفتاویٰ الہندیۃ ۵؍۳۳ زکریا، الدر المختار علی الشامي ۹؍۱۸۹ زکریا)
সারমর্মঃ
প্রত্যেক ঐ কাজ যাহা ঠাট্টা করার দ্বারাও ছহীহ হয়, যেমন তালাক,গোলাম আযাদ,বিবাহ, জবরদস্তি মূলকও সেটি ছহীহ হবে।    

★শরীয়তের বিধান হলো জবরদস্তি মূলক তালাক নামায় দস্তখত করে নিলে তালাক পতিত হয়না।
(নিজামুল ফাতওয়া ২/৮৯,৯০.৯৪)

ফাতাওয়ায়ে আলমগীরী ১/৩৭৯ তে আছেঃ

رجل أكره بالضرب والحبس على أن يكتب طلاق امرأته فلانة بنت فلان بن فلان فكتب امرأته فلانة بنت فلان بن فلان طالق لا تطلق امرأته كذا في فتاوى قاضي خان۔
সারমর্মঃ 
কোনো ব্যাক্তিকে যদি নিজ স্ত্রীকে লিখিত তালাক দেওয়ার উপর প্রহার বা আটক করে ফেলার হুমকি দেওয়া হয়,তাহলে এই লেখার দ্বারা তালাক পতিত হবেনা। 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নের বিবরন মতে আপনার মামাতো বোনের উপর তিন তালাক পতিত হয়েছে।

এক্ষেত্রে তাদের জন্য ঘর সংসার চালিয়ে যাওয়া সম্পূর্ণ হারাম।

তারা যদি পুনরায় ঘর সংসার করতে চায় সেক্ষেত্রে শরয়ী হালালাহ করতে হবে, এ সংক্রান্ত জানুনঃ-


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...