জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সুন্নত।
হাদীস শরীফে এসেছেঃ-
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْمَرْوَزِيُّ، وَابْنُ السَّرْحِ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، - قَالَ قُتَيْبَةُ فِيهِ - عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ يَعْرِفُ فَصْلَ السُّورَةِ حَتَّى تُنَزَّلَ عَلَيْهِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) .
কুতায়বা ইবনু সাঈদ .... ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর বিস্মিল্লাহির রাহমানির রাহীম নাযিল না হওয়া পর্যন্ত কোন সূরার শুরু চিহ্নিত করতে পারতেন না।
(আবু দাউদ ৫৮৮)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে তিন قل পড়ার ক্ষেত্রে প্রত্যেক সূরার পূর্বে মানে সর্বমোট ৯ বার বিসমিল্লাহির রহমানির রাহিম পাঠ করা উত্তম ও সুন্নাহ সম্মত আমল।
তদুপরি আপনি যদি শুধু একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তিন সূরা তিনবার পড়েন, তবু আমল সহিহ হবে।
এক্ষেত্রেও আপনি সেই আমলের ফজিলত পাবেন।