আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
134 views
in সালাত(Prayer) by (4 points)
আসসালামু আলাইকুম
১. নামাযে শেষ বৈঠকে যদি ভুলে তাশাহহুদের আগে তাউজ তাসমিয়া পড়ে ফেলি তাহলে কি নামায হবে?
২. ফরয নামাযে ২য় রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা না মিলিয়েই ভুলে রুকুতে চলে গিয়েছিলাম, পরে রুকুর দোয়া পড়ার আগেই আবার সোজা অন্য সূরা পড়ে আবার রুকুতে গিয়ে নিয়ম মতো নামায শেষ করি, এতে কি নামায হয়েছে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
وَكَذَا لَوْ قَرَأَهَا فِي الْقُعُودِ إنْ بَدَأَ بِالْقِرَاءَةِ وَإِنْ بَدَأَ بِالتَّشَهُّدِ ثُمَّ قَرَأَهَا فَلَا سَهْوَ عَلَيْهِ كَمَا فِي الْمُحِيطِ «البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري» (2/ 105)
যদি কেউ নামাযের বৈঠকে কিরাত পড়ে নেয়, অর্থাৎ তাশাহুদের পূর্বে কিরাত দ্বারা বৈঠককে শুরু করে নেয়, তাহলে তার উপর সাহু সিজদা ওয়াজিব হবে। আর যদি তাশাহুদ পড়ার পর কেউ কিরাত পড়ে, তাহলে তার উপর সাহু সিজদা ওয়াজিব হবে না। (বাহরুর রায়েক-২/১০৫) আরো https://www.ifatwa.info/7746

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নামাযে শেষ বৈঠকে যদি ভুলে তাশাহুদের আগে তাউজ তাসমিয়া পড়ে ফেলে, তাহলে তার উপর সাহু সিজদা ওয়াজিব হবে। 

(২) ফরয নামাযে ২য় রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা না মিলিয়েই ভুলে রুকুতে চলে যাওয়ার পর রুকুর দোয়া পড়ার পূর্বেই আবার সোজা হয়ে অন্য সূরা পড়ে দ্বিতীয় বার রুকু করলে সাহু সিজদা ওয়াজিব হবে। কেননা দুইটি রুকু করা হয়েছে। এবং সময় মত সূরা মিলানো হয়নি।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...