ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
وَكَذَا لَوْ قَرَأَهَا فِي الْقُعُودِ إنْ بَدَأَ بِالْقِرَاءَةِ وَإِنْ بَدَأَ بِالتَّشَهُّدِ ثُمَّ قَرَأَهَا فَلَا سَهْوَ عَلَيْهِ كَمَا فِي الْمُحِيطِ «البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري» (2/ 105)
যদি কেউ নামাযের বৈঠকে কিরাত পড়ে নেয়, অর্থাৎ তাশাহুদের পূর্বে কিরাত দ্বারা বৈঠককে শুরু করে নেয়, তাহলে তার উপর সাহু সিজদা ওয়াজিব হবে। আর যদি তাশাহুদ পড়ার পর কেউ কিরাত পড়ে, তাহলে তার উপর সাহু সিজদা ওয়াজিব হবে না। (বাহরুর রায়েক-২/১০৫) আরো
https://www.ifatwa.info/7746
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নামাযে শেষ বৈঠকে যদি ভুলে তাশাহুদের আগে তাউজ তাসমিয়া পড়ে ফেলে, তাহলে তার উপর সাহু সিজদা ওয়াজিব হবে।
(২) ফরয নামাযে ২য় রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা না মিলিয়েই ভুলে রুকুতে চলে যাওয়ার পর রুকুর দোয়া পড়ার পূর্বেই আবার সোজা হয়ে অন্য সূরা পড়ে দ্বিতীয় বার রুকু করলে সাহু সিজদা ওয়াজিব হবে। কেননা দুইটি রুকু করা হয়েছে। এবং সময় মত সূরা মিলানো হয়নি।