আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
উস্তাদ এক বোনের আগে নিয়মিত পিরিয়ড হতো কিন্তু গতকাল ২২ ফ্রেব্রুয়ারি তথা ৪র্থ রমজানে আসরের আগে সামান্য রক্তের কালার এর মতো দেখা যায় ( উল্লেখ তার পিরিয়ড ডেট ছিল ১৮ ই ফ্রেব্রুয়ারি)। তবে এরপর আর দেখা না যাওয়ায় তিনি আসরের নামাজ আদায় করেন। এরপর মাগরিবের নামাজের পূর্বে আবার সামান্য রক্তের মতো দেখা যায় ( পিরিয়ড শুরুর আগে যেমন কালার ঐরকম)।
এজন্য তিনি আর মাগরিব,এশা , তারাবীহ,বেতের নামাজ আদায় করেন নি। ভেবেছিলেন যে এর মধ্যে পূর্ণাঙ্গ ভাবে পিরিয়ড শুরু হয়ে যাবে কিন্তু শুরু না হওয়ায় তিনি আবার সেহেরিতে খাবার খান। তবে এর পরবর্তী ফজরের নামাজ আদায় করেনি।
আর এখন অবধি তার পিরিয়ড শুরু হয়নি।( এমন অনিয়মিত পিরিয়ড তার পিরিয়ড জীবন শুরু হওয়ার পর ৬-৭ বার হয়েছে মাঝেমধ্যে)
প্রশ্নঃ হলো, এখন কি ঐ বোন গোসল করে কাযা হওয়া নামাজ আদায় করবে+ রোজা কন্টিনিউ করবে?