1)আমি প্রতিদিন দান করার নিয়ত করি, কিন্তু প্রতিদিন আলাদা করে না দিয়ে মাস শেষে একসাথে টাকা দেই। এতে কি আমার নিয়ত সহীহ হবে? আর আমি কি প্রতিদিন দান করার সওয়াব পাব?
2)আমি প্রতি মাসে একটি নির্দিষ্ট মাদ্রাসায় দান করতাম, কারণ সেখানে আমার জন্য দান করার সুবিধা ছিল। আমি বলেছিলাম যে ওই মাদ্রাসায়ই দান করবো, তবে এটা কোনো মানত ছিল না। এখন সেখানে যাওয়া হয় না। তাহলে কি আমি অন্য কোনো জায়গায় দান করতে পারবো? এতে কি কোনো সমস্যা হবে?
3)আমি নিয়ত করেছিলাম যে প্রতি মাসে মসজিদে দান করবো। এখন যদি মসজিদ ছাড়া অন্য কোনো ভালো কাজে দান করি, তাহলে কি ঠিক হবে? এতে কি কোনো সমস্যা হবে?