বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
দু'আ করা পৃথক একটি ইবাদত।এমনকি দু'আ কে সমস্ত ইবাদতের মগজ হিসেবে হাদীসে উল্লেখ করা হয়েছে।
যেমন হাদীসে বর্ণিত রয়েছে-
হযরত নু'মান ইবনে বশির রাযি থেকে বর্ণিত,
عن النعمان بن بشير قال: قال رسول الله - صلى الله عليه وسلم - " «الدعاء هو العبادة " ثم قرأ: {وقال ربكم ادعوني أستجب لكم} [غافر: ٦٠] » ) رواه أحمد والترمذي، وأبو داود، والنسائي، وابن ماجه
রাসূলুল্লাহ সাঃ বলেন,
দু'আ পৃথক একটি ইবাদত।অতঃপর রাসূলুল্লাহ সাঃ নিম্নোক্ত আয়াত তেলাওয়াত করেন,
' এবং তোমাদের রব বলেন, আমাকে ডাকো,আমি তোমাদের ডাকের জবাব দেবো'। (সূরা গাফির-৬০)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি সন্তানের জন্য দু'আ করবেন। উপরে বর্ণিত আমল করা যেতে পারে। তবে তা কুরআন হাদীস দ্বারা প্রমাণিত নয়।