ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মহর সর্বমোট চার পদ্ধতিতে হতে পারে যথা,
(১) সর্বনিম্ন মহর (২) মহরে মিছিল (৩) মহরে মুসাম্মা (৪) মহরে ফাতেমি
(২) সর্বনিম্ন মহর যা শরীয়তের হক( এর চেয়ে কম মহর নির্ধারণ করা যাবে না)
শরীয়ত কর্তৃক মহরের সর্বনিম্ন পরিমাণ দশ দিরহাম নির্ধারিত। ২ তুলা সাড়ে সাত রতি যা ইংরেজী ওজন হিসেবে ৩০ গ্রাম ৬১৮ মিলি গ্রাম হয়ে থাকে। এর চেয়ে কম মহর নির্ধারণ করা বৈধ হবে না। তবে মহরের সর্বোচ্চ কোনো পরিমাণ শরীয়তে নির্ধারিত নেই। বর ও কনের সম্মতিতে যে কোনো পরিমাণ পরিমাণ নির্ধারণ করা যাবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/220
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিয়ের সময় আপনাকে যেই স্বর্ণ দেয়া হয়েছিলো, সেগলো কোন ভিত্তিতে দেয়া হয়েছিলো। যদি মহর হিসেবে দিয়ে থাকে, তাহলে এগুলো এখন তাদের জন্য বিক্রি বা বন্ধক দেয়া জায়েয হবে না। তাছাড়া মহর উল্লেখ না থাকলে মহরে মিছিল ওয়াজিব হবে। যদি গিফট হিসেবে দেয়, তাহলেও সেগুলো তারা এখন বিক্রি করতে পারবে না। আর এমনিতেই ব্যবহারের জন্য দিলে, তারা বিক্রি করতে পারবেন।