আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
77 views
in সাওম (Fasting) by (9 points)
edited by
আসসালামু আলাইকুম, উস্তায আমি একজন মতকবের শিক্ষক। বাচ্চা ও বয়ষ্কদের মসজিদ ভিত্তিক মকতবে পড়ায়। সেই সুবাদে এক শিক্ষক আমার কাছে জানতে চেয়েছেন যে, সে তার ক্লাসের একটা মেয়েকে ক্লাস শেষে তাকে যিনার ক্ষতিকর দিক সম্পর্কে বুঝাচ্ছিল কেননা মেয়েটাকে একটা ছেলে যিনার দিকে আহ্বান করছিল। মেয়েটা ক্লাস ৫-এ পড়ে।যখন মেয়েটাকে কথা গুলো বলছিল তখন কেউ ক্লাসে ছিল না। কিন্তু যখন তার ক্লাস শেষ,মেয়েটা চলে গিয়েছে,তখন শিক্ষক তার যায়গা থেকে উঠে দাড়াতেই খেয়াল করল যে তার লজ্জাস্থান থেকে হালকা প্রসাবের ন্যায় সামান্য পরিমানে তরল বের হয়েছে যা পরিমানে খুবই সামান্য এবং পাতলা পানির মতো কিন্তু হালকা আঠালো । এখন এটি কি বীর্য নাকি মযি হবে। আর এতে তার রোজা ভেঙ্গে যাবে কিনা? বিষয়টি একটু দ্রুত জানানো জন্য অনুরোধ জানাচ্ছি।

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
চার মাযহাব সম্বলীত সর্ব বৃহৎ ফেক্বাহী গ্রন্থ 
"আল-মাওসু'আতুল ফেক্বহিয়্যায় " রয়েছে,
المذي والمذي لغة: ماء رقيق يخرج عند الملاعبة أو التذكر ويضرب إلى البياض
মযী ঐ পাতলা পানিকে বলা হয়,যা নারী-পুরুষ এর অঙ্গাঙ্গী বা কামউত্তেজনার মূহুর্তে বের হয়,কিংবা সহবাসের কল্পনার মূহুর্তে বের হয়।যা সাধারণত সাদা কালের মতই হয়ে থাকে।(আল-মাওসুাতুল ফেকহিয়্যাহ-৩৬/৩১৪)
اتفق الفقهاء على أن خروج المذي ينقض الوضوء، وقال ابن المنذر: أجمع أهل العلم على أن خروج المذي من الأحداث التي تنقض الطهارة وتوجب الوضوء ولا توجب الغسل (٤) ، لحديث علي رضي الله عنه
সমস্ত ফুকাহায়ে কেরাম একমত যে,মযী বের হলে অজু চলে যাবে।ইবনুল মুনযির রাহ বলেন,উলামায়ের কেরামের ইজমা রয়েছে যে,মযী বের হলে অজু চলে যাবে।যেজন্য ইবাদত করতে হলে অজুর প্রয়োজন পড়বে।এক্ষেত্রে গোসলের কোনো প্রয়োজন নেই।কেননা হযরত আলী রাযি এর হাদীসে বর্ণিত রয়েছে,(আল-মাওসুাতুল ফেকহিয়্যাহ-৩৬/৩১৬)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2179


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্পর্শ করার দ্বারা কামরস বা মযি বের হলে রোযা ফাসিদ হবে না। প্রশ্নের বিবরণমতে উক্ত শিক্ষকের মযি বের হয়েছে। রোযা ফাসিদ হবে না।
لما فى الفتاوی التاتارخانیة:
"مسّ الصائم امرأته وأمذى  لايفسد صومه."( كتاب الصوم، الفصل الرابع في ما يفسد الصوم وما لايفسد الصوم، 2/ 281، ط: قديمي كراتشي)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...