আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
57 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
আসসালামু আলাইকুম আমার বিয়ের ৫/৬ মাস তখন। আমার শশুর ঋনর্গস্ত হয় আর তখন আমার স্বামীও চাকরি চেরে বাড়িতে ছিল। আমি অনেকবার বলি আমার অল্প কিছু গয়না আছে এইগুলা বিক্রি করে ব্যবসা করো। কিন্তুু সে তার পরিবারকে ভয় পেয়ে কে কি বলবে ভেবে সাহস পায় নাই। কিন্তু হঠাৎ একদিন আমি বাবার বাড়ি ছিলাম আমার শাশুরি আমাকে কল দিয়ে বলে আমার বিয়েতে দেওয়া হয়না গুলো বন্দক দিয়ে ঋন মিঠাতে চাচ্চে। এবং বল্লো পড়ে চুটিয়ে দিবে। কিন্তুু পড়ে জানতে পারি আমার স্বামীর কাছে যে বিক্রি করে দিসে। আমার কথা আমাকে কেন বল্লো না এখন চাইতে গেলে আমার ননদ জগরা করে,  আমি বলছি আমি বাসায় গেলে আমার আম্মা আব্বা জামলে কি ভাব্বে পরে বলে আমরা যে বিয়েতে কিছু দেই নাই এইটার জন্য নাকি তাদের ও কথা শুনতে হয়। এখন স্বনের দাম বাড়ছে তাই তারা আমাকে একটা চেইন দিয়ে দিতে চায়। কিন্তু তারা আমার গলার হার কানের দুল যেখানে একটা চেইনের তুলনায় স্বর্ন অনেক বেশি। আগে দাম কম ছিল বা এখন বেশি এইটা তো কোন কথা না।আমার যতটুকু নিসিলো সেটা দিয়ে দিলেই তো হয়। এখন দয়া করে বলবেন আমি কি করবো।

1 Answer

0 votes
by (807,270 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মহর সর্বমোট চার পদ্ধতিতে হতে পারে যথা,
(১) সর্বনিম্ন মহর (২) মহরে মিছিল (৩) মহরে মুসাম্মা (৪) মহরে ফাতেমি 

(২) সর্বনিম্ন মহর যা শরীয়তের হক( এর চেয়ে কম মহর নির্ধারণ করা যাবে না)
শরীয়ত কর্তৃক মহরের সর্বনিম্ন পরিমাণ দশ দিরহাম নির্ধারিত। ২ তুলা সাড়ে সাত রতি যা ইংরেজী ওজন হিসেবে ৩০ গ্রাম ৬১৮ মিলি গ্রাম হয়ে থাকে। এর চেয়ে কম মহর নির্ধারণ করা বৈধ হবে না। তবে মহরের সর্বোচ্চ কোনো পরিমাণ শরীয়তে নির্ধারিত নেই। বর ও কনের সম্মতিতে যে কোনো পরিমাণ পরিমাণ নির্ধারণ করা যাবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/220


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিয়ের সময় আপনাকে যেই স্বর্ণ দেয়া হয়েছিলো, সেগলো কোন ভিত্তিতে দেয়া হয়েছিলো। যদি মহর হিসেবে দিয়ে থাকে, তাহলে এগুলো এখন তাদের জন্য বিক্রি বা বন্ধক দেয়া জায়েয হবে না। তাছাড়া মহর উল্লেখ না থাকলে মহরে মিছিল ওয়াজিব হবে। যদি গিফট হিসেবে দেয়, তাহলেও সেগুলো তারা এখন বিক্রি করতে পারবে না। আর এমনিতেই ব্যবহারের জন্য দিলে, তারা বিক্রি করতে পারবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 160 views
...