আসসালামু আলাইকুম
আমি ও আমার স্ত্রী দুজনেই ইনকাম করি। ইনকামের টাকা আমরা একসাথে রাখি। বলতে গেলে আমাকেই দিয়ে দেয় খরচ করার জন্যে উনার লাগলে আমার থেকে নেন। সম্প্রতি আমাদের সব টাকা আমার নামে একটি ব্যবসায় বিনিয়োগ করি। তাই বলতে গেলে উনার নিকট টাকা নাই কোন। কিন্তু রেগুলার ইনকাম হচ্ছে এবং সেসব আমাকে দিয়ে দিচ্ছেন, যেন আমি ব্যবসায় বিনিয়োগ করতে পারি।
আমার স্ত্রীর ৫ ভরি প্লাস স্বর্ণ আছে। অন্য কোন টাকা বা সম্পত্তি নাই। সেক্ষেত্রে উনার যাকাত আসবে কি না?
আমার যাকাত আমি হিসেব করেছি।