আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
55 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (18 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। প্রায় ৪ বছর আগে আমি একটা হোস্টেলে থাকতাম। সেখান থাকার শুরুর দিকে সম্ভবত আমার ভুলের জন্যই সেই ফ্লোরের সবার প্রবলেমে পড়তে হয়। পরে সবাই টাকা তুলে সেটা ঠিক করে। প্রবলেম টা ঠিক হওয়ার আগে একটা মিটিং হয়েছিল।  আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি নতুন সেজন্য ভুল করেছি কি না। কিন্তু আমি ভিতু আর ইন্ট্রোভার্ট প্রকৃতির হওয়ায় সেটা স্বীকার করি নি। সেজন্য সবাই টাকা তুলে সেটা ঠিক করে। যেহেতু ভুল টা আমার ছিল,আমার জন্যই সবার টাকা খরচ হয়েছিল, তাই এটা নিয়ে আমি খুবই অপরাধবোধে ভুগি। আমি এখন অন্য বিভাগে থাকি। আমি মাত্র কয়েক মাস সেখানে ছিলাম তাই কারো ফোন নাম্বারও নেই আমার কাছে যে আমি ফোন করে তাদের টাকা ফেরত দিব।শুধু হোস্টেলের কর্তৃপক্ষ আর খালার নাম্বার আছে। আর আমার সেই শহরে খুব কম যাওয়া হয়। মাহরাম না গেলে যাওয়ার উপায় নাই। আমার বাবা মাহরাম। কিন্তু বললেই সবসময় যেতে চায় না। আবার গেলেও যে আমি সব আপুকে পাব এমন হয়তো না। কারণ এতদিনে অনেকের হয়তো অনার্স মাস্টার্স শেষ হয়ে গেছে। এক্ষেত্রে করনীয় কি?

১.আমি কি সমপরিমাণ টাকা দান করে দিব?

২ দান করলে কি আমি দায়মুক্ত হতে পারব?
৩. নাকি আমাকে উনাদের খোঁজ নিয়ে তারপর তাদের টাকা ফেরত দিবে হবে?? যদি আমি সেখানে যাই তাহলে এক দুইজনকে হয়তো পেতে পারি। চেষ্টা করে হয়তো বাকিদের ফোন নাম্বার ম্যানেজ করা যাবে।তবে এটা সময়সাপেক্ষ ব্যাপার। ভয় লাগছে ততদিন পর্যন্ত যদি না থাকি।

৪. কোনো সূরার একটা আয়াত দিয়ে রুকিয়াহ পানি তৈরির ক্ষেত্রে কি শুরুতে ইস্তিআযাহ আর বাসমালাহ দুইটাই পড়তে হবে?

1 Answer

0 votes
by (764,700 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

শরীয়তের বিধান হলো কাহারো সম্পদ তার সন্তুষ্টি ব্যাতিত ব্যবহার করা জায়েজ হবেনা। 

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَاۡکُلُوۡۤا اَمۡوَالَکُمۡ بَیۡنَکُمۡ بِالۡبَاطِلِ اِلَّاۤ اَنۡ تَکُوۡنَ تِجَارَۃً عَنۡ تَرَاضٍ مِّنۡکُمۡ ۟ وَ لَا تَقۡتُلُوۡۤا اَنۡفُسَکُمۡ ؕ اِنَّ اللّٰہَ کَانَ بِکُمۡ رَحِیۡمًا ﴿۲۹﴾ 
হে মুমিনগণ! তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না; কিন্তু তোমরা পরস্পর রাযী হয়ে ব্যবসা করা বৈধ এবং নিজেদেরকে হত্যা করো না; নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু।
(সুরা নিসা ২৯)

হাদীস শরীফে এসেছেঃ 
عَنْ أَبِىْ حُرَّةَ الرَّقَّاشِىِّ عَنْ عَمِّه قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : «أَلَا لَا تَظْلِمُوا أَلَا لَا يَحِلُّ مَالُ امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ». رَوَاهُ الْبَيْهَقِىُّ فِىْ شُعَبِ الْإِيْمَانِ وَالدَّارَقُطْنِىِّ فِى الْمُجْتَبٰى

আবূ হুররাহ্ আর্ রক্কাশী (রহঃ) তাঁর চাচা হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সাবধান! কারো ওপর জুলুম করবে না। সাবধান! কারো মাল তার মনোতুষ্টি ছাড়া কারো জন্য হালাল নয়।
আহমাদ ২০৬৯৫, শু‘আবুল ঈমান ৫১০৫, ইরওয়া ১৪৫৯, সহীহ আল জামি‘ ৭৬৬২।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
(১-৩)
এক্ষেত্রে আপনার জন্য উচিত ছিল তাদের থেকে ক্ষমা চেয়ে নেওয়া এবং সেই টাকা তাদের কাছে পৌঁছে দেওয়া।

যেহেতু তাদের কোন খোঁজ খবর পাওয়া আপনার পক্ষে মুশকিল, সেক্ষেত্রে কোনক্রমেই যদি তাদের খোঁজখবর আপনি নিতে না পারেন, তাহলে সব পরিমাণ টাকা দান করে দিলেই হবে।

(০৪)
হ্যাঁ, উভয়টি পড়বেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...