আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
76 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
আসসালামু আলাইকুম আপু  । আমি  রিলেশন করে বিয়ে করি ৩ বছর আগে । তারপর থেকে সমস্যার শুরু  আমার স্বামীর কিছু  খারাপ অভ্যাস ছিল  যেমন  মিথ্যা বলা    নেশা জাতীয় জিনিস সেবন করা  এবং তার বন্ধু সব ছিলো  তার মতোই যে গুলো নিয়ে সমস্যার শুরু  ।  যখন সে নেশা করতো আমায় মিথ্যা বলতো আর আমি সেই বিষয় টা ভালো ভাবে নিতে পারি নাই   তখন ই শুরু হতো  ঝগড়া মারামারি  । আমি রাগারাগি করতাম  সেও করতো কিন্তু   পরে সে আবার মাফ চাইতো    বিভিন্ন জিনিস নিয়ে কসম করতো এমন কি কোরআন শরিফ নিয়েও সে কসম করতো যাতে আমি তাকে বিষ্বাস করি। আমি বিশ্বাস করতাম ও  সে কিছু দিন ভলো থাকতো আবার একি কাজ করতো আবার ঝগড়া হতো আবার আগের মতো মাফ চাইতো সুযোগ চাইতো আমিও দিতাম । এই ভাবে তাকে বার বার আমি সুযোগ দেই সে বার বার ভুল করে এই ভাবে  ৩ বছর হলো আমি বাধ্য হয়েআমার পরিবার কে ৩ মাস আগে সব জানাই ।  এই৩ মাস তার সাথে আমার যোগাযোগ নেই সে বিভিন্ন ভাবে  কথা বলার চেষ্টা করছে আমি বলি নাই ।  আমার  পরিক্ষা চলছিল জন্য এই৩ মাস আমার পরিবার চুপ ছিল এখন  তারা আমায় সিদ্ধান্ত  দিসে যদি আমি   ডির্ভস দেই তো তারা আামার সাথে সম্পর্ক  রাখবে আর যদি না দেই  এই স্বামী নিয়ে থাকতে চাই তারা আমার সাথে সম্পর্ক রাখবে না আর একটা বিষয় তিন বছর এ  আমার ভরন পোষন ৬০% আমার বাবা দিসে ।  এখন আমার স্বামী  আমার কাছে পাগোল এর মতো মাফ চাচ্ছে আাবার   কান্না কাটি করতে  ভুল সিকার করছে  ভলো হয়ে যাওয়ার প্রতিঙ্গা করছে । এই মুহুর্তে আমি কি সিদ্ধান্ত নিব বুঝতে পরছিনা না আমার পরিবার আমায় ২ দিন সময় দিছে এই সময় এর মধ্যে আমার জানাতে হবে আমি ডির্ভস নিব কি নিবোনা । আমার এখন কি করা উচিৎ  আমায় একটা সঠিক সিদ্ধান্ত দিয়ে উপকার করুন আমায়।

1 Answer

0 votes
by (812,550 points)
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
তালাক প্রদান করা সম্পূর্ণ স্বামীর অধীকার। সুতরাং স্ত্রী কখনো তার স্বামীকে তালাক দিতে পারবে না।
لما فى تبیین الحقائق” الزوج إذا طلق نفسه أو طلقته هي لا تطلق المرأة لعدم إضافته إلى المحل “(تبیین الحقائق،کتاب الطلاق،ج 2،ص 208، المطبعة الكبرى الأميرية ، القاهرة)

হ্যা শরীয়ত কিছু কিছু ক্ষেত্রে স্ত্রীকে নিজের উপর তালাক প্রদানের অনুমোদন দিয়েছে।যেমন,স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদানের অনুমতি প্রদান করলে,স্ত্রী নিজেকে তালাক দিতে পারবে।তাছাড়া স্বামী খোরপোষ না দিলে,স্ত্রী কাযী সাহেবের নিকট অভিযোগ দায়ের করতে পারবে।কিংবা স্বামী নিখোঁজ হলে বা ধ্বজভঙ্গ হলে কোর্ট বিবাহ ভঙ্গের রায় দিতে পারবে।

স্বামীর খোঁজখবর না থাকলে স্ত্রী চার বছর পর্যন্ত অপেক্ষা করবে।চার বছর অপেক্ষার পরও যদি স্বামীর কোনো খোঁজখবর না মিলে,কোর্ট স্বামীর পক্ষ্য থেকে বিবাহ ভঙ্গ করে দিবে।স্ত্রী তালাক দিতে পারবে না।তালাক দেয়ার অধীকার স্ত্রীর নেই।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4506


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার তালাকের অধিকার না থাকলে তো আপনি স্বামীর কাছ থেকে তালাক নিতে পারবেন না। শুধুমাত্র কাবিন নামায় তালাকের অধিকার থাকলে হবে না বরং স্বামী স্বতঃস্ফূর্ত ভাবে তালাকের অধিকার দিতে হবে। হ্যা, প্রশ্নের বিবরণমতে স্বামী নেশাকারী হলে কোর্টে বিবাহ বিবাহ ভঙ্গের মামলা দিতে পারবেন।তখন কোর্ট জোর করে তালাক আদায় করে আপনাকে মুক্তি দিবে। যদি আপনার তালাকের অধিকার থাকে, তাহলে ইস্তেখারা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1472


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...