আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
72 views
in সালাত(Prayer) by (36 points)
আসসালামু আ'লাইকুম।
আমাকে ছোট থেকে পরিবার থেকে ইসলাম বোঝায়নি, নামাজ রোজার গুরুত্ব শেখায়নি, জোরও করেনি৷ পড়ালেখার উপরে সব জোর করেছে।
আমি প্রায় সংশয়বাদী ছিলাম, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করলেও নানা কুফরি জিনিস অজান্তে বিশ্বাস করতাম৷ যদিও কখনো নাস্তিক হইনি।
এরপরে ২০ বছর বয়সে দ্বীনের বুঝ পেয়ে নামাজ শুরু করি।
১২ বছর বয়সে আমার নামাজ ফরজ হয়।
এখন দেখা যায় অনিয়মিত পিরিয়ডের সমস্যা সহ নানা কারণে নতুন করে আবার নামাজ কাজা হতে থাকে। যেহেতু পিরিয়ডের নিয়ম বারবার বদলায়।
আগেরগুলো পড়ব দূরের কথা, নতুন করে আরো কাজা হয়।
এত হতাশ লাগে এত প্রেশার লাগে যে বারবার মনে হয় কেউ যদি মেরেধরে হলেও অন্তত নামাজগুলো পড়াত।
নতুন করে আরো গুনাহ করতে থাকি পুরনোগুলোর মাফ পাওয়া তো দূরের কথা।
এর উপরে ওয়াসওয়াসার প্রচন্ড সমস্যা সব নামাজের সময়ই হয়, এজন্য নামাজ পড়া আরো কঠিন লাগে৷ দেখা যায় সুন্নত ওয়াজিব ছেড়ে দিচ্ছি।

এইমুহুর্তে যদি মারা যাই পরিবারের এত টাকা কাফফারা দেয়ার সামর্থ্য আছে কীনা কে জানে।

এখন যদি সাধ্যমত কাজাগুলো সহ সুন্নত সহ পড়তে থাকি আর এই দুয়া করি যে-
"আল্লাহ যেন কাজাগুলো আদায় করে শেষ করা পর্যন্ত আমার আয়ু রাখেন, আর না রাখলে যতটুকু নামাজ সীমিত আয়ুতে শেষ করতে পারি ততটুকু বাদে বাকি নামাজ মাফ করে দেন"
এটা কি করা যাবে?
পরিবারকে বলে রেখেছি কাজা নামাজের জন্য টাকা দেয়ার কথা।

1 Answer

0 votes
by (812,460 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সাবালক হওয়ার পর থেকে সকল কা'যা নামাযকে আদায় করতে হবে।এক্ষেত্রে কা'যা নামাযকে আদায় না করে শুধুমাত্র তাওবাহ ইস্তেগফার যথেষ্ট হবে না।বরং অবশ্যই আদায় করতে হবে।এবং সাথে সাথে তাওবাহ ইস্তেগফার জারী রাখতে হবে।
কখন থেকে এবং কোন পদ্ধতিতে কা'যা নামায-কে আদায় করতে হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/968

জীবনে কতটি দিন বা মাস কিংবা বৎসরের নামায কা'যা হয়েছে,সে বিষয়ে অধিকাংশ ধারণার উপর ভিত্তি করেই মূলত নামায-কে কা'যা করতে হবে।যখন মনের মধ্যে পূর্ণ ঈয়াক্বিন চলে আসবে যে,এখন থেকে আরো কোনো নামায কা'যা নেই।তখন থেকেই কা'যা নামায কে সমাপ্ত করা হবে।

তিনটি হারাম সময় ব্যতীত যেকোনো সময় কা'যা নামায পড়া যাবে।https://www.ifatwa.info/1604

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি সাবালক হওয়ার পর থেকে যতগুলো নামায এবং রোযা কাযা করেছেন, সেই সবগুলোকে ধীরস্থিরে কাযা করে নিবেন। অধিকাংশ ধারণার উপর নির্ভর করে কাযা নামায ও রোযা আদায় করে নিবেন। কাযা হয়ে যাওয়া নামায রোযার কাফফারা আদায় করলে হবে না বরং কাযা আদায় করতে হবে। মৃত্যুর সময় কাফফারা ও ফিদয়ার অসিয়ত করে যেতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...