আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
58 views
in দাফন ও জানাজা (Burial & Janazah) by (3 points)
আসসালামু আলাইকুম।
১!আমাদের গ্রামে একটা নিয়ম প্রচলিত যে কেউ মারা গেলে তার আত্মীয় যারা আছে ( যেমন : নাতি নাতনি, মেয়ে, মেয়ের জামাই,বউমা) সবাইকে গোসল করতে হয় মৃত ব্যাক্তিকে দাফন করার পর্বে.... এটা ইসলামে কতটুকু জায়েজ?

২! আমার বোনের হাসবেন্ড উমরা করতে গিয়েছিলেন এবং সেখানে কাবা ৭ তাওয়াফ করে সাফা মারওয়া পাহাড় ৭ বার তাওয়াফ করতে হয়, কিন্তু তিনি কাবা তাওয়াফ করতে ভুলে যান যার ফলে কাবা তাওয়াফ না করে সাফা মারওয়া পাহাড় ৭ বার তাওয়াফ করে ফেলেন। এখন এর জন্য করণীয় কি? এতে কি গুনাহ হবে যদি এখটু বিস্তারিত বলেন...

1 Answer

0 votes
by (805,290 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
وَالِاغْتِسَالُ فِي الْحَاصِلِ أَحَدَ عَشَرَ نَوْعًا. خَمْسَةٌ مِنْهَا فَرِيضَةٌ. الِاغْتِسَالُ مِنْ الْتِقَاءِ الْخِتَانَيْنِ، وَمِنْ إنْزَالِ الْمَاءِ، وَمِنْ الِاحْتِلَامِ، وَمِنْ الْحَيْضِ، وَالنِّفَاسِ، وَأَرْبَعَةٌ مِنْهَا سُنَّةٌ. الِاغْتِسَالُ يَوْمَ الْجُمُعَةِ، وَيَوْمَ عَرَفَةَ، وَعِنْدَ الْإِحْرَامِ، وَفِي الْعِيدَيْنِ. وَوَاحِدٌ وَاجِبٌ، وَهُوَ غُسْلُ الْمَيِّتِ، وَآخَرُ مُسْتَحَبٌّ، وَهُوَ الْكَافِرُ إذَا أَسْلَمَ فَإِنَّهُ يُسْتَحَبُّ لَهُ أَنْ يَغْتَسِلَ بِهِ
গোসল সর্বোমোট এগার প্রকার যথাঃ-
(ক)পাঁচ প্রকারের গোসল ফরয যেমন-(১)যৌনমিলন  তথা পুরুষ মহিলার লজ্জাস্থান একত্রিত হওয়ার পর গোসল করা ফরয।(২)বীর্য বাহির হলে(যেকোনো কারণে) গোসল ফরয।(৩) স্বপ্নদোষের কারণে গোসল ফরয।(৪)হায়েযের কারণে গোসল ফরয(৫)নেফাসের পর গোসল ফরয।

(খ)চার প্রকার গোসল সুন্নত।(১)জুমুআর দিনের গোসল(২)আরাফার দিনের গোসল(৩)এহরামের গোসল(৪)দুই ঈদের গোসল

(গ)ওয়াজিব গোসল।মাইয়্যিতকে গোসল প্রদান করা।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/10148

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
দাফন করার পরে গোসল করা ওয়াজিব। তবে মৃত ব্যক্তির নাতি নাতনিকে গোসল করার কোনো নিয়ম শরীয়তে নাই।

(২)
উমরাহতে তাওয়াফ না করে সাঈ করে নিলে, তাওয়াফ করে আবার সাঈ করতে হবে।তথা উক্ত উমরাহকে দোহড়াতে হবে। যদি দোহড়ানো না হয়  তাহলে একটি বকরি সেখানে জবাই করতে হবে।

لما فى غنیۃ الناسک:
"ولو طاف للعمرۃ کله، أو أکثر أو أقله ولو شوطا جنبا، أوحائضا، أو نفساء، أو محدث، فعلیه شاة، لا فرق فیه بین القلیل والکثیر، والجنب، والمحدث؛ لأنه لا مدخل في طواف العمرة للبدنة لا للصدقة بخلاف طواف الزیارة، وکذا لو ترك الأقل منه ولو شوطا لزمه دم ولو أعاده سقط عنه الدم".(غنیة الناسك، باب الجنایات، الفصل السابع: فی ترك الواجب فی أفعال الحج ، المطلب الرابع ... الخ،ص: 276، ط: ادارة القرآن)

وايضا
" ولو سعی قبل الطواف لم یعتد به ای بذٰلک السعی، فإن سعیه  حینئذ کالمعدوم، فان لم یعده  فعلیه  دم ای اتفاقاً۔ (غنیة الناسک ۲۷۷، مناسک ملا علی قاری ۳۵۵) "

وفى رد المحتار مع الدر المختار:
"وفي الفتح: لو طاف للعمرة جنبا أو محدثا فعليه دم، وكذا لو ترك من طوافها شوطا لأنه لا مدخل للصدقة في العمرة".
(ردالمحتار، کتاب الحج، باب الجنایات في الحج، ج: 2 / ص: 551 ط: سعید)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...