আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
63 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
reshown by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
আমার নানার সম্পত্তি বন্টন সম্পর্কে জানতে চাচ্ছি। আমার নানার তিন ছেলে এবং দুই মেয়ে। নানার জমি ছাড়াও কিছু দোকান, বাড়ি ও ফার্মে গরু ছিল।

বর্তমানে আমার মামারা নানার সাওয়াবের উদ্দেশ্যে সম্পত্তির কিছু অংশ দান করার জন্য নানার নামে রাখতে চাচ্ছেন৷ সম্পত্তির মোট দুইভাগের এক ভাগকে তিন ভাগ করে নানার এক অংশ, নানুর এক অংশ এবং আমার মা ও খালার জন্য এক অংশ রাখছেন। বাকি এক ভাগের তিন অংশ তাদের তিন ভাইয়ের জন্য রেখেছেন।
অর্থাৎ মোট সম্পত্তির দুই ভাগের এক ভাগ তাদের তিন ভাইয়ের এবং বাকি এক ভাগ নানা, নানু এবং আমার মা ও খালার জন্য নির্ধারণ করেছেন। দোকান ও বাড়ি ভাড়াও এভাবে বন্টন করছেন।

আমার প্রশ্ন হলো এভাবে বন্টন করা কি জায়েজ? নানার জন্য সাদাকাহর উদ্দেশ্যে এক অংশ রাখা কি জায়েজ? বাকিদের অংশও কি ঠিক আছে? শারীয়াহ অনুসারে সম্পত্তির মোট কত ভাগের কতটুকু কে পাবেন?

1 Answer

0 votes
by (807,300 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত আনাস ইবনে মালেক রাযি থেকে বর্ণিত,
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ فَرَّ مِنْ مِيرَاثِ وَارِثِهِ، قَطَعَ اللَّه ُمِيرَاثَهُ مِنَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ»
রাসূলুল্লাহ সাঃ বলেনঃ যে ব্যক্তি তার ওয়ারিছদেরকে মিরাছ প্রদান থেকে পলায়ন করবে (তথা-ওয়ারিছদেরকে মিরাছ থেকে বঞ্চিত করবে) আল্লাহ তা'আলা ক্বিয়ামতের দিন তাকে জান্নাতের মিরাছ থেকে বঞ্চিত করবেন। (সুনানে ইবনে মাজাহ-২৭০৩)

মৃত্যু পরবর্তী সম্পদকে  আল্লাহ তা'আলা নিজেই বন্টন করে দিয়েছেন।তাই কারো মৃত্যুর পর আল্লাহ তা'আলা প্রদত্ত বিধি-বিধানের আলোকেই তার সম্পদ বন্টন করতে হবে।এক্ষেত্রে কোনো ওয়ারিছকে তার নির্ধারিত অংশ ব্যতীত অতিরিক্ত কিছু দেয়া যাবে না বা তার ওসিয়ত করা যাবে না। জায়েয হবে না।তবে বাকী সমস্ত ওয়ারিছদের সম্মতিতে কোনো এক ওয়ারিছকে সমস্ত সম্পত্তি বা তার নির্ধারিত অংশের চেয়ে বেশী দেয়া যাবে। মৃত্যুর সময় এক তৃতীয়াংশ সম্পত্তিকে ওয়ারিছ ব্যতীত অন্য যে কারো জন্য ওসিয়ত করা জায়েয আছে।সে সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/343

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে আপনার নানার সম্পদ বন্টন সঠিক হয়নি। আপনার নানা যদি ওসিয়ত করে না যান, তাহলে উনার সম্পদ থেকে দান করার বিষয়টি আপনার নানার সকল ওয়ারিছদের সন্তুষ্টির উপর নির্ভরশীল থাকবে।

আপনার নানার পূর্ণ স্থাবর অস্থাবর সম্পদের ৮ভাগের এক ভাগ আপনার নানু পাবেন। মহর বাকী থাকলে মহরের টাকাও নানু পাবেন। তারপর অবশিষ্ট সম্পদ থেকে দুই হিস্যা করে প্রত্যেক ছেলে এবং এক হিস্যা করে প্রত্যেক মেয়ে পাবেন। আপনার নানার কোনো ছেলে বা মেয়ে উনার আগে মৃত্যুবরণ করলে তাদের সন্তানাদি কোনো কিছুই পাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...