আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
60 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (11 points)
আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহ, উস্তাদ।

এক. শেষ দশকে অনেক মহিলাদের ইতিকাফ করা সম্ভব হয়ে উঠে না। তো তারা দৈনন্দিন জীবনে যা ইবাদত করেন যেমন- নামায, যিকর, তেলাওয়াত ইত্যাদি বাড়িতে যে কক্ষে করেন সেই কক্ষে যদি ইতিকাফের নিয়তে ঢুকে যতক্ষণ ইবাদত করবেন, তাহলে তারা ঐ সময়টুকুর জন্য ইতিকাফের সওয়াব পাবেন?

দুই. মাসিকের প্রথম দিনে স্বাভাবিক সাদা স্রাব ব্যতীত অন্য কালার স্রাব যেমন বাদামী হলে সেটা কি মাসিক ধরে নেব এবং ইবাদত থেকে বিরত থাকব? আর শেষের দিকে রক্ত বন্ধ হয়ে গেলে ঐ বাদামী স্রাব বের হলে সেটা কি মাসিক?

তিন. আমরা তাওবা করে ফিরে আসার পর গুনাহ মুছে যায়। আচ্ছাহ, এই যে পূর্বে যত গুনাহ করেছি হোক গোপন অথবা প্রকাশ্যের গোনাহ, তা কি আল্লাহ তা'য়ালা বিচার দিবসে মানুষের সামনে প্রকাশ করে দিবেন তাওবাহ করার পরেও?

চার. ফিতরার সর্বোচ্চ ২৮০৫৳ এবং সর্বনিম্ন ১১০৳। তো কেউ যদি জনপ্রতি ২৫০৳ করে ফিতরা দিতে চায় তাহলে তার ফিতরা আদায় হবে?
<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_260227_095421_185.sdocx-->

1 Answer

0 votes
by (807,660 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
এক. শেষ দশকে যেইসব মহিলাদের ইতিকাফ করা সম্ভব হয়ে উঠে না। তারা বাড়িতে যে কক্ষে করেন সেই কক্ষে যদি ইতিকাফের নিয়তে ঢুকে যতক্ষণ সম্ভব ইবাদত করবেন, তাহলে তারা ঐ সময়টুকুর জন্য ইতিকাফের সওয়াব পাবেন।

দুই. মাসিকের প্রথম দিনে স্বাভাবিক সাদা স্রাব ব্যতীত অন্য কালার স্রাব যেমন বাদামী হলে সেটাও মাসিক ধরে নেওয়া হবে যদি তিনদিন তিনরাত স্থায়ী থাকে। এবং ইবাদত থেকে বিরত থাকব।আর শেষের দিকে রক্ত বন্ধ হয়ে গেলে ঐ বাদামী স্রাব বের হলে সেটা ও হায়েয হবে।

তিন. তাওবা করে ফিরে আসার পর গুনাহ মুছে যায়।  আল্লাহ তা'য়ালা বিচার দিবসে মানুষের সামনে প্রকাশ করে দিবেন না। 

চার. ফিতরার সর্বোচ্চ ২৮০৫৳ এবং সর্বনিম্ন ১১০৳। তো কেউ যদি জনপ্রতি ২৫০৳ করে ফিতরা দিতে চায় তাহলে তার ফিতরা আদায় হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...