আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
37 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (9 points)
edited by
আস-সালামু 'আলাইকুম।
পুরোটা পড়ে উত্তর দিলে ইনশা-আল্লাহ ভালো হবে। এক ভাইয়ের প্রশ্ন।
এবছর নাকি বোর্ড থেকে নির্দেশনা দিয়েছে, যারা কলেজের টেস্ট পরীক্ষায় একের অধিক subject-এ fail করেছে, তাদের HSC পরীক্ষার registration করতে/অংশ নিতে দেওয়া হবে না।
কিন্তু অনেক কলেজে 2,3; এমনকি 4,5 subject-এ fail শিক্ষার্থীদেরও রেজিস্ট্রেশন করতে দিচ্ছে। তারা হয়তো নতুন করে কিছু subject-এর পরীক্ষা নিচ্ছে(যেগুলোতে fail বেশি করেছে), বা কলেজ থেকে কোচিং করাবে(যাতে HSC-তে ভালো করে), বা অন্য কোন উপায় অবলম্বন করছে।
আমাদের কলেজে প্রতিবছরের মতো এবারও কোচিং করাবে(যারা all pass তাদেরও, যারা 1 or more subject-এ fail তাদেরও)। তাদের এই প্রোগ্রামে ভর্তি হওয়া বাধ্যতামূলক(প্রতিবছরই বাধ্যতামূলক থাকে যদ্দুর জানি), ভর্তি হলে নাকি কলেজ থেকে একটা receipt দিবে, যা নিয়ে গিয়ে reg করতে হবে। কলেজ থেকেই প্রতিবছর সুযোগ দিয়ে থাকে। এবং সম্ভবত প্রায় সব কলেজই(বিশেষত বেসরকারীগুলো) প্রতিবছরই সুযোগ দেয়। টেস্টের প্রশ্ন সাধারণত hard হয়, কলেজ হয়তো মনে করে, যারা টেস্টে খারাপ করেছে, তারা হয়তো HSC-তে ঠিকই ভালো বা অন্তত পাস করবে।
1) আমি কি এই সুযোগ ব্যবহার করে fail হওয়ার পরও reg করতে পারবো? (প্রোগ্রামে ভর্তি হওয়ার সথে সম্পর্কিত হোক বা না হোক)।
2) কোন শর্ত থাকবে কি?
3) দোষ কার উপর বর্তাবে?
বাসায় fail-এর বিষয়ে জানলে সমস্যা হতে পারে বিধায় আমি এই সুযোগ কাজে লাগাতে আগ্রহী।
4) Fail-এর বিষয়টা লুকোনোর জন্য ঘুরিয়ে মিথ্যা বলা বা এড়িয়ে যাওয়া কি জায়েয হবে?(বিশেষত মায়ের প্রচুর রাগ করার সম্ভাবনা আছে, আমিও হয়তো খারাপ ব্যবহার করে ফেলবো)।

1 Answer

0 votes
by (762,960 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ- 

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত নির্দেশনা যদি সত্যিই বোর্ড থেকে দেওয়া হয়, এটা যদি শতভাগ সত্য বলে প্রমাণিত হয়, পাশাপাশি আইনিভাবেও যদি এটি বাধ্যবাধকতা মূলক নিয়ম হয়, তাহলে এমতাবস্থায় আপনি যদি টেস্ট পরীক্ষায় একের অধিক সাবজেক্টে ফেল করেন,তাহলে আপনার জন্য এরপরেও রেজিস্ট্রেশন করা বৈধ হবে না।

তদুপরি আপনার প্রতিষ্ঠান যদি আপনাকে রেজিস্ট্রেশন করিয়ে এর পরে আপনাকে কোচিং করিয়ে পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য করে গড়ে তোলে, আর আপনি যদি যোগ্য হয়ে এরপরে পরীক্ষা দেন, সেক্ষেত্রে আপনার পরীক্ষার সার্টিফিকেট কোনভাবে অবৈধ হবে না।

ফেল যাওয়ার বিষয় লুকিয়ে মিথ্যা কথা বলা বৈধ হবে না।

এক্ষেত্রে আপনি তাওরিয়া এর সুযোগ নিতে পারেন, এভাবে যে দোয়া করিও, আমি ফাইনাল পরীক্ষা দিতে পারবো ইনশাআল্লাহ।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...