জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সুরা আন নুর এর ২৭, ২৮ নং আয়াতে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَدۡخُلُوۡا بُیُوۡتًا غَیۡرَ بُیُوۡتِکُمۡ حَتّٰی تَسۡتَاۡنِسُوۡا وَ تُسَلِّمُوۡا عَلٰۤی اَہۡلِہَا ؕ ذٰلِکُمۡ خَیۡرٌ لَّکُمۡ لَعَلَّکُمۡ تَذَکَّرُوۡنَ ﴿۲۷﴾
হে মুমিনগণ! তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে তার অধিবাসীদের সম্প্ৰীতিসম্পন্ন অনুমতি না নিয়ে এবং তাদেরকে সালাম না করে প্ৰবেশ করে না। এটাই তোমাদের জন্য উত্তম, যাতে তোমরা উপদেশ গ্ৰহণ কর।
فَاِنۡ لَّمۡ تَجِدُوۡا فِیۡہَاۤ اَحَدًا فَلَا تَدۡخُلُوۡہَا حَتّٰی یُؤۡذَنَ لَکُمۡ ۚ وَ اِنۡ قِیۡلَ لَکُمُ ارۡجِعُوۡا فَارۡجِعُوۡا ہُوَ اَزۡکٰی لَکُمۡ ؕ وَ اللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ عَلِیۡمٌ ﴿۲۸﴾
যদি তোমরা ঘরে কাউকেও না পাও তাহলে সেখানে প্ৰবেশ করবে না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেয়া হয়।যদি তোমাদেরকে বলা হয়, ‘ফিরে যাও’, তবে তোমরা ফিরে যাবে, এটাই তোমাদের জন্য অধিক পবিত্ৰ। আর তোমরা যা কর সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবগত।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে এভাবে অনুমতি ছাড়া কাউকে গ্রুপে যুক্ত করা উচিত নয়।
যার পূর্ব হতেই মৌন সমর্থন রয়েছে যে তাকে আপনি এ ধরনের কোন ইসলামিক গ্রুপে এড করলে সে মনঃক্ষুন্ন হবে না, সেক্ষেত্রে তাকে গ্রুপে যুক্ত করলে সমস্যা নেই।
বিশেষ করে অপরিচিত কাউকে যোগ করা হলে আগে জিজ্ঞাসা করে নেওয়া উত্তম।
পরিচিত কারো ক্ষেত্রে আগে জানানো সম্মতি নেওয়া আদব ইসলামী শিষ্টাচারের অংশ।
যদি ভুলবশত যুক্ত করা হয়ে যায়,এবং এতে কেহ কষ্ট পেলে তাহলে ক্ষমা চেয়ে তাকে বের হয়ে যাওয়ার স্বাধীনতা দেওয়া উচিত।