আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
17 views
ago in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (18 points)
ফেসবুক পেইজের মাধ্যমে ব্যবসা করলে, ফেসবুকে অ্যাড দেয়ার জন্য যে ডলার কাটে, তখন অতিরিক্ত ১৫% ভ্যাট কেটে নেয় যেটা পরবর্তীতে ফেসবুক বাংলাদেশ সরকারকে পরিশোধ করে। এখন এটা থেকে মুক্তির একটা উপায় হলো ১৩ সংখ্যার একটা অথেনটিক Business Identification Number(BIN) ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে যুক্ত করে দেয়া।

এতে করে ফেসবুক বুঝতে পারে যে এই পেইজ সরকারকে ভ্যাট দিচ্ছে, একে আর আলাদা করে ১৫% চার্জ করার দরকার নেই। এই BIN পাওয়া যায় ব্যবসা প্রতিষ্ঠানকে বাংলাদেশে সরকারীভাবে নিবন্ধন করলে। তখন সরকারকে ম্যানুয়ালি ট্যাক্স/ভ্যাট পরিশোধ করতে হয় নিয়মিত।

কিন্তু যারা ছোট ব্যবসায়ী, যাদের পক্ষে সরকারীভাবে নিবন্ধন করা সম্ভব নয় (আর্থিক অসঙ্গতি এবং ডকুমেন্টের অভাবের কারণে), তাদের পক্ষে ১৫% ভ্যাট দেয়া অনেকটা কষ্টসাধ্য। তাই তাঁরা এই ১৫% ভ্যাটের হাত থেকে বাঁচার জন্য অন্য নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানের BIN ফেসবুকে জমা দিয়ে থাকে। এতে করে নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানের ওপর বাড়তি ভ্যাট খুব সম্ভবত যুক্ত হয় না। কিন্তু বিনা অনুমতিতে তাদের BIN ব্যবহার করা হচ্ছে। এরকম নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানের BIN অনলাইনে খুঁজলে পাওয়া যায়, আবার অনেকে এগুলো ৩০০-১০০০ টাকায় বিক্রি করে।

প্রশ্ন ১- অন্যের এই ১৩ সংখ্যার BIN তাদের অনুমতি ছাড়া বেচাকেনা করা জায়েজ আছে?
প্রশ্ন ২- অন্যের BIN এভাবে ব্যবহার করা জায়েজ হবে? ব্যবহার করলে ব্যবসা ও উপার্জন হালাল হবে?
প্রশ্ন ৩- অন্যের BIN নিজের ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে যুক্ত করে ভেরিফাই করে নিলে পরে আর BIN রিমুভ/পরিবর্তন করা যায় না। আমি অলরেডি এটা করে ফেলেছি, সেক্ষেত্রে কি করণীয়?
প্রশ্ন ৪- এই কৌশল অবলম্বন করার ফলে সরকার ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছে, এতে করে কি আমি গুনাহগার হবো? আমার তো সামর্থ্য নেই ভ্যাট পরিশোধ করার।
প্রশ্ন ৫- যদি ভবিষ্যতে ইনশাআল্লাহ সামর্থ্য হয় ভ্যাট পরিশোধ করার, কিন্তু সেক্যুলার সরকার হওয়ার কারণে আমি ভ্যাট দিতে অনিচ্ছুক হই এবং এটা ফাঁকি দেই, সেক্ষেত্রে শরীয়তের হুকুম কি হবে?

1 Answer

+1 vote
ago by (812,460 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ قال،قال رسول اللّٰه
ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ( ﻣَﻦْ ﻏَﺶَّ ﻓَﻠَﻴْﺲَ ﻣِﻨِّﻲ )
রাসূলুল্লাহ সাঃ বলেন,যে ব্যক্তি ধোকা দিবে সে আমার উম্মতভূক্ত নয়।(সহীহ মুসলিম-১০২)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/539

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) অন্যের এই ১৩ সংখ্যার BIN তাদের অনুমতি ছাড়া বেচাকেনা করা জায়েয হবে না।
(২) অন্যের BIN এভাবে ব্যবহার করা জায়েয হবে না। ব্যবহার করলে ব্যবসা ও উপার্জন হারাম না হলেও পদ্ধতি হারাম বলে বিবেচিত হবে।
(৩) অন্যের BIN নিজের ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে যুক্ত করে ভেরিফাই করে নিলে পরে আর BIN রিমুভ/পরিবর্তন করা যায় না। আপনি যদি করে ফেলেন, তাহলে এই আইডি আর ব্যবহার করবেন না।
(৪) এই কৌশল অবলম্বন করার ফলে সরকার ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছে, এতে করে আপনার ধোকার গোনাহ হবে। তবে অসহনীয় পর্যায়ের হলে তখন ভিন্ন কথা।

(৫) সহনীয় পর্যায়ের হলে আপনাকে অবশ্যই কর দিতে হবে। আপনাকে সরকারি অনেক সুবিধা গ্রহণ করতে হচ্ছে। তাই আপনাকে দিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...