জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান অনুযায়ী মুসলমানদের জন্য কোনো অমুসলিমকে বন্ধু বানানো জায়েজ নেই।
অমুসলিমদের সাথে আচরণের ক্ষেত্রে সূরা মুমতাহিনার এই নির্দেশনাটি বিশেষভাবে প্রণিধানযোগ্য-
لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ إِنَّمَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ قَاتَلُوكُمْ فِي الدِّينِ وَأَخْرَجُوكُمْ مِنْ دِيَارِكُمْ وَظَاهَرُوا عَلَى إِخْرَاجِكُمْ أَنْ تَوَلَّوْهُمْ وَمَنْ يَتَوَلَّهُمْ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ
যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরম্নদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের ঘর-বাড়ি থেকে বহিষ্কার করেনি, তাদের সঙ্গে সদাচরণ করতে ও তাদের প্রতি ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ তো তোমাদের তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে, তোমাদেরকে তোমাদের ঘর-বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তোমাদেরকে বের করার কাজে একে অন্যের সহযোগিতা করেছে। যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা জালিম। -সূরা মুমতাহিনা : ৮-৯
★তবে কোনো অমুসলিমকে ইসলামের দিকে দীক্ষিত করতে,বা কোনো প্রভাবশালী অমুসলিমের ক্ষতি থেকে নিজেকে হেফাজত করতে তার সাথে বাহ্যিক বন্ধুত্ব রাখা যায়,তবে আন্তরিক বন্ধুত্ব স্থাপন কখনো জায়েয হবে না।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
শরীয়তের বিধান হলো হিন্দুদের জবাইকৃত প্রাণী ব্যতীত তাদের তৈরীকৃত অন্যান্য খাবার ততক্ষণ হারাম হবে না, যতক্ষণ না প্রমাণিত হচ্ছে তারা এতে হারাম কিছুর সংমিশ্রণ ঘটিয়েছে।তবে যেহেতু কাফিরের উপর বিশ্বাস স্থাপন করা যায় না,তাই সতর্কতামূলক তাদের তৈরীকৃত খাবার না খাওয়াই উত্তম।
,
আরো জানুনঃ
,
যেহেতু এ জাতীয় দাওয়াতে অংশগ্রহণ করলে নিজের ঈমান-আমলের ক্ষতি হবার আশঙ্কাই প্রবল থাকে সেহেতু এজাতীয় দাওয়াতে অংশগ্রহণ করা থেকে সর্বাবস্থায় বেঁচে থাকাই দরকার ।
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন,
من تشبه بقوم فهو منهم
‘যে ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলভ‚ক্ত বলে গণ্য হবে।’ সুনানে আবু দাউদ, হাদীস ৪০৩১
,
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
হিন্দুদের বিবাহের দাওয়াত খাওয়া সংক্রান্ত দারুল উলুম দেওবন্দ এর 18358 নং ফতোয়াতে উল্লেখ রয়েছে যে,
অমুসলিমের আমন্ত্রণ গ্রহণ করা যেতে পারে, শরীয়তে এটি অনুমোদিত, এবং যদি খাবারে হারাম ও অপরিষ্কার জিনিস অন্তর্ভুক্ত না হয় তবে খাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই।
তবে তাদের ধর্মীয় রীতিতে শরীক হওয়া এবং হারাম ও অপরিষ্কার জিনিস খাওয়া জায়েয নয়,এটি অবশ্যই এড়ানো উচিত।
,
★সুতরাং পর্দা পুরোপুরি মেইনটেইন করা গেলে,গান বাজনা না থাকলে,খাবারে হারাম ও অপরিষ্কার জিনিস অন্তর্ভুক্ত না থাকলে সেই দাওয়াতে যাওয়া যাবে।
উক্ত বিয়েতে গেলে যদি সেই হিন্দু মহিলার বা অন্য কোনো বেপর্রদা মহিলার সাথে দেখা করতে হয়,তাহলে সেখানে যাওয়া যাবেনা।