আসসালামু আলাইকুম। আমার মা মানসিক ভাবে অসুস্থ,চিকিৎসা চলছে উনার।।উনাকে দেখাশোনা আমিই করে থাকি।আমার বাবা মারা গেছেন ১৫ বছর আগে।।আমরা ভাইয়ের বাসায় থাকি।এখন তার মেইন সমস্যা দুইটি,
১)আম্মু সারাদিন ভাবীকে নিয়ে কথা বলতে থাকে,গীবত ও করে,নামাজ পড়তে পারেনা একদম ই মনোযোগ দিয়ে।।ভাবীর কিছু সমস্যা আসলেই আছে কিন্তু সেগুলো আমাদের দেখে কোন লাভ নাই।কারন ভাবীকে আমরা কিছু বলতে পারবোনা,ভাইয়াও সহ্য করে,আমরা আসলে উনার সাথে পারবোনা।।আমি তাই নিজের ঘরে থাকি, কাজের সময় কাজ করি,উনার কিচ্ছু দেখতে যাইনা,কিন্তু আম্মু সারাদিন নজরে নজরে রাখে এবং আমাকে সকল তথ্য এসে জানায় কিভাবে কি করছে,এগুলো আমাকে অনেক কষ্ট দেয়,এখন আম্মু যখন কথা বলবে তখন আমি যদি ইয়ারফোন লাগিয়ে রাখি উনার কথা না শোনার জন্য এটা কি গুনাহ হবে??আমি আসলে আর পারছিনা,নিজেরও বিয়ে হচ্ছেনা, আবার মায়ের জন্য বাইরে চাকরি না করে ঘরে থাকি যেহেতু উনাকে দেখার আর কেউ নেই।আমি যদি বলি আম্মু আমি শুনতে চাচ্ছিনা,শুনতে চাচ্ছিনা এভাবে কয়েকবার বলে যদি তাকে থামিয়ে দেই গুনাহগার হবো?
২)উনার আগে পুরোনো জিনিসপত্র, কাপড় জমানোর স্বভাব ছিলো।এখন সারাদিন মিনিংলেস কথা বলতে থাকে,এগুলা কি করলাম,কাপড় কেন জমাইলাম,ফেলতে পারিনা,এখানে এত ময়লা, ওইখানে এত ময়লা,মানুষ দেখলে কি বলবে,,আমাকে ও(আমার ভাবী) পুলিশে ধরায় দিবে,সাংবাদিক নিয়ে এসে সব দেখাবে,সবাই আমারে খারাপ বলবে,এখানে সিসি ক্যামেরা লাগায় রাখছে,সবাইরে দেখাইতেছে আমি কি করি।। ওর(আমার ভাবী) ভাইরা অনেক বড় জায়গায় আছে,,আমার কী হবে।।আমার ছেলেমেয়েদের কোন সুখ নাই,আমার মেয়েরা সারাদিন কাজ করে etc etc.উনি সারা রাত ও কথা বলতে থাকে,তাই ঘুমানোর আগে আমার বলতে হয় আম্মু তুমি থামো আমি ঘুমাতে চাই।
আমার বড় ভাইবোন সবার বিয়ে হয়ে গেছে।সবাই আম্মুকে অনেক বুঝাই,একটুও লাভ হয়নি, একটুও না,তিনি মাথায় আমাদের কথা প্রোসেস ও করেনা,উনি শুধু নিজের মিনিংলেস কথা বলেই যায়,আমরা যতই বুঝাই লাভ নেই।।এখন যদি এমন অবস্থায় আমি আমার মায়ের যতটুকু সম্ভব যত্ন নেই এবং তার কথার জবাব না দেই,মনোযোগ দিয়ে না শুনি তাতে কি গুনাহগার হবো?? আমরা কথা শোনা না শোনাতে কিছু যায় আসে না উনি উনার মত বলতেই থাকে।।আমি তার প্রশ্নের জবাব দিলাম কিন্তু এসকল কথা যে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে,মানুষ আমাকে দেখলে কি বলবে, আমি বাতিল হয়ে গেছি এসব কথার যদি জবাব না দেই গুনাহ হবে? আমি আগে অনেক বুঝানোর চেষ্টা করতাম কিন্তু উনি এগুলো বলতেই থাকে।আমি আগে জবাব দিতাম কারন মাকে যেরকম সম্মান দিতে বলা হয়েছে তার কথার জবাব না দেওয়া,তার দিকে না তাকানো এগুলো অসম্মানের লক্ষন।।
৩)আর আমি এমন অবস্থায় যদি উঁচা গলায় বুঝাই, থামতে বলি তাহলে কি গুনাহগার হবো?? কারন হয়তো অনেক জোরে কথা বললে উনি কথা শুনতেও পারে।।
৪)আরেকটা বিষয়, আম্মুর কথার জবাব দিতে গিয়ে অনেক সময় আমাদের গীবত এবং অহংকার প্রকাশ হয়ে যায়।।যেমন ভাবীর বিষয়ে যে উনি তোমার কি করতে পারবে, তোমার ছেলেমেয়েরাও যথেষ্ট ক্যাপাবেল।। এগুলো আরো ভয় লাগে কারন এমনিতে ভাবীকে নিয়ে আমরা কোন কথা বলছিনা কিন্তু আম্মু সারাদিন এই এক বিষয় নিয়ে কথা বলতে থাকে তাকে বুঝাতে গেলে মাঝে মাঝে এমন হয়ে যায়।
এমন অবস্থায় তাকে জোরে জোরে থামতে বলে যদি থামিয়ে দেই গুনাহগার হবো?