আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
94 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (24 points)
৩। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে অনলাইনে পণ্যের লিঙ্ক শেয়ার করতে হয় বা পণ্য বিক্রয় হওয়ার জন্য প্রচার করতে হয়। এই পণ্যগুলো সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরে থাকায় জানা যায় না পণ্যে ভেজাল বা দোষ আছে কি-না। এমতাবস্থায় অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপার্জন হালাল হবে কি?


২। কুরআন গ্রন্থ নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যাবে কি? করা গেলে কুরআন গ্রন্থ কিংবা ইসলামিক বই নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে জানা সম্ভব হয় না কুরআন গ্রন্থটি বিশুদ্ধভাবে ছাপা হয়েছে কি-না কিংবা ইসলামিক বইটি সহি দলিল ভিত্তিক লেখা কি-না এক্ষেত্রে কোনো গুনাহ হবে কি?


৩। একাডেমিক বইপত্র নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যাবে কি? এগুলোর মধ্যে তো অনেক সময় ইসলাম এলাউ করে না এমন বিষয়াদি থাকে!


৪। কোনো ওয়েবসাইটে খুব অল্প সংখ্যক পণ্যে হারাম ছবি থাকলে সেই ওয়েবসাইটের অন্য পণ্যগুলো নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যাবে কি?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

এফিলিয়েট মার্কেটিং হলো কোনো কোম্পানীর পণ্য বিক্রি করে দিয়ে কিংবা বিক্রিতে সহযোগিতা করে সে বিক্রিত মূল্য থেকে একটা কমিশন গ্রহণ করা। অর্থাত কোনো কোম্পানির হয়ে প্রচার করে অর্থ উপার্জনই হলো এফিলিয়েট মার্কেটিং। 

এভাবে ইনকাম করা জায়েজ আছে,
তবে শর্ত হলো, পণ্য হালাল হতে হবে।
আর কমিশনের বিষয়টি নির্দিষ্ট হতে হবে। 
,
যদি পণ্য বা সার্ভিসটি কোন ভাবে হারাম হয়ে থাকে, তাহলে সেখান থেকে উপার্জন করা সম্পূর্ণ নাজায়েজ ও হারাম হবে।

হাদীস শরীফে এসেছেঃ- 

وَلَمْ يَرَ ابْنُ سِيرِينَ، وَعَطَاءٌ، وَإِبْرَاهِيمُ، وَالحَسَنُ بِأَجْرِ السِّمْسَارِ بَأْسًا وَقَالَ ابْنُ عَبَّاسٍ: ” لاَ بَأْسَ أَنْ يَقُولَ: بِعْ هَذَا الثَّوْبَ، فَمَا زَادَ عَلَى كَذَا وَكَذَا، فَهُوَ لَكَ ” وَقَالَ ابْنُ سِيرِينَ: ” إِذَا قَالَ: بِعْهُ بِكَذَا، فَمَا كَانَ مِنْ رِبْحٍ فَهُوَ لَكَ، أَوْ بَيْنِي وَبَيْنَكَ، فَلاَ بَأْسَ بِهِ ” وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «المُسْلِمُونَ عِنْدَ شُرُوطِهِمْ»

ইবনু সীরীন, আতা, ইবরাহীম ও হাসান (রহ.) দালালীর মজুরীতে কোন দোষ মনে করেননি। ইবনু ‘আব্বাস (রা:) বলেন, যদি কেউ বলে যে, তুমি এ কাপড়টি বিক্রি করে দাও।  এতো এতো এর উপর যা বেশী হয় তা তোমার, এতে কোন দোষ নেই। ইবনু সীরীন (রহ.) বলেন, যদি কেউ বলে যে, এটা এত এত দামে বিক্রি করে দাও, লাভ যা হবে, তা তোমার, অথবা তা তোমার ও আমার মধ্যে সমান হারে ভাগ হবে, তবে এতে কোন দোষ নেই। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমগণ তাদের পরস্পরের শর্তানুযায়ী কাজ করবে। (সহীহ বুখারী-১/৩০৩)

বিস্তারিত জানুনঃ
,
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
(০১)
এক্ষেত্রে সে পন্যে যদি সমস্যা হয়, তাহলে আপনার ধোকা দেওয়ার গুনাহ হবে।

তাই এ ধরনের পদ্ধতিতে অর্থ উপার্জনের পূর্বে কার পণ্য আপনি বিক্রয় করছেন তাদের পণ্যের মান কেমন! এগুলো যাচাই-বাছাই করেই তার মার্কেটিং করা প্রয়োজন।

(০২)
করা যাবে।

এক্ষেত্রে আপনি কোন বই বিক্রয় করছেন? সেটি কার লেখা? সে বইটি সম্পর্কে আপনি যেকোন ভাবে জ্ঞান অর্জন করতে পারবেন।
সেটা নিজে পড়ে হোক বা অনলাইনে পড়ে হোক।

প্রয়োজন আপনি সেটির এক কপি সংগ্রহ করে পড়ে নিবেন বা কোন আলেম হতে যাচাই করে নিবেন।

(০৩)
একাডেমিক বইপত্র নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যাবে।

এক্ষেত্রে ইসলাম অ্যালাউ করে না এমন কোন বই থাকলে সে ধরনের বইয়ের ক্ষেত্রে মার্কেটিং করা যাবে না।

করলে অন্যায় কাজে সহযোগিতার গুনাহ হবে।

(০৪)
প্রশ্নের বিবরণ মতে সেই ওয়েবসাইটের অন্য পণ্যগুলো নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যাবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...